back to top

সোমবার, ১৪ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ
৩০শে ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ

শেরপুর সীমান্তে সাংবাদিকদের ওপর চোরাকারবারীদের হা’ম’লার ঘঁটনায় মামলা

kbctgbd
২৫ জানুয়ারি ২০২৫ ৩:৫২ পূর্বাহ্ণ

মোঃমুরাদ মিয়া শেরপুর জেলা প্রতিনিধি:

শেরপুর সীমান্তে সাংবাদিকদের ওপর চোরাকারবারীদের হামলার ঘটনায় ভুক্তভোগী সাংবাদিকরা ২৩ জানুয়ারী রাতে হামলার সাথে সরাসরি জড়িত স্থানীয় বালু দস্যু মাসুদকে প্রধান আসামী করে ১৫ জনের নামিও এবং আরো অজ্ঞাতনামা বেশ কয়েকজনকে আসামি করে শ্রীবরদী থানায় মামলা (মামলা নং ১৮) দায়ের করা হয়েছে। এদিকে এ ঘটনায় সঠিক তদন্তের মাধ্যমে দোষীদের আইনের আওতায় আনার প্রতিশ্রুতি দিয়েছেন শেরপুর পুলিশ সুপার।

হামলার শিকার সাংবাদিকরা হলো শেরপুর প্রেস ক্লাবের কার্যকরী সভাপতি রফিক মজিদ, সাধারণ সম্পাদক ও বাংলাদেশ প্রতিদিনের মাসুদ হাসান বাদল, যুগ্ম সাধারণ সম্পাদক ও দেশ রুপান্তরের শফিউল আলম সম্রাট, ক্রীড়া ও সংস্কৃতি সম্পাদক মনিরুজ্জামান রিপন।

জানা যায়, ৫ আগস্ট রাজনৈতিক পট পরিবর্তনের পর শেরপুর গাড়ো পাহাড়ের সীমান্ত এলাকার চোরাকারবারীরা সক্রিয় হয়ে উঠে। প্রতি রাতেই লাল বালুর ট্রাকে করে ভারতীয় মদ, ফেনসিডিল এবং অন্যান্য মাদক পাচার হয় ঢাকা সহ দেশের বিভিন্ন জেলায়।

মামলা সুত্রে জানা যায়, ২২ জানুয়ারী ওই চারজন সাংবাদিক শ্রীবরদী সীমান্ত এলাকায় যায় খবর সংগ্রহ করতে। খবরের কাজ শেষ করে রাতে ফেরার পথে সীমান্ত এলাকা শয়তান বাজার (মেঘাদল) মোড়ে প্রাইভেটকারের গতিরোধ করে বালু দস্যু মাসুদ, আলামিন সহ ১৫ থেকে ২০ জন দেশীয় অস্রধারী চোরাকারবারী।

সেখানে তাদের প্রাইভেটকারটি ভেঙ্গে চুরমার করে দেওয়া হয় এবং সীমান্ত এলাকায় সারাদিনের সংগ্রহ করা সংবাদ নষ্ট করতে সাথে থাকা ১টি ক্যামেরা ও ১টি মোবাইল ভেঙ্গে ফেলে এবং অস্র উচিয়ে ব্যাপক আতংক সৃষ্টি করে এবং সাংবাদিকদের আটক করে রাখে।

পরে শ্রীবরদী থানা পুলিশ ও ডিবি খবর পেয়ে ঘঁটনাস্থলে আসলে চোরাকারবারীরা মোটর সাইকেল এবং দৌড়ে বিভিন্ন দিকে পালিয়ে যায়।

ওই এলাকার প্রত্যক্ষদর্শী রুবেল জানায়, রাতে হঠাৎ শয়তান বাজার চৌরাস্তা মোড়ে গাড়ি ভাঙচুর এবং চিৎকারের আওয়াজ শুনতে পেয়ে আমরা ঘর থেকে বের হয়ে দেখি ১০ থেকে ২০ জন লোক গাড়ি ভাঙচুর করছে এবং সাংবাদিকদের ভিডিও ডিলিট করতে বলছে। পরবর্তীতে পুলিশ এসে সাংবাদিকদের উদ্ধার করে।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মাসুদ হাসান বাদল বলেন, আমাদের কাছে তথ্য ছিলো শ্রীবরদী সীমান্তে রাত নামলেই অবৈধ বালুর গাড়িতে মাদক পাচার হয় এবং আমরা সেখানে গিয়ে এটার সত্যতা পেয়েছি এবং ভিডিও ধারন করেছি। সীমান্ত এলাকার গডফাদার বালু দস্যু মাসুদ ও তার বাহিনী প্রতিরাতেই পাহাড় থেকে ইজারাবহির্ভূতভাবে বালু উত্তোলন, মদ, ফেনসিডিল পাচার করে থাকে। ট্রাকে মাদক পাচারকালীন সময়ে ভিডিও ধারন করাই কাল হয়েছে আমাদের।

শ্রীবরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আনোয়ার জাহিদ বলেন, ২২ তারিখ রাতে চোরাকারবারিরা সাংবাদিকদের উপর হামলা চালায়। পরে আমি খবর পেয়ে পুলিশ এবং সীমান্ত এলাকায় টহলে থাকা ডিবি পাঠিয়ে তাদেরকে উদ্ধার করি। এ বিষয়ে আমার থানায় ২৩ জানুয়ারী রাতে একটি মামলা হয়েছে এবং আসামীদের গ্রেপতারে পুলিশ কাজ করছে।

শেরপুর জেলা পুলিশ সুপার আমিনুল ইসলাম বলেন, সাংবাদিকদের অবাদ সংবাদ সংগ্রহের ক্ষেত্রে চোরাকারবারীররা বাধা সৃষ্টি করেছে। সন্ত্রাসীদেরকে কোনভাবেই ছাড় দেওয়া হবে না। তারা যে দলেরই হক।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

ক্লাব ৯৪ বিডির উদ্যোগে প্রয়াত বন্ধুদের স্মরণে দোয়া ও মিলাদ মাহফিল

কুমিল্লার বন্ধু মাহাবুবুর রহমানসহ ১৯৯৪ ব্যাচের প্রয়াত বন্ধুদের স্মরণে...

‘লেডি মীর জাফর’ মন্তব্যে ডিএজির বিরুদ্ধে রুমিন ফারহানার নালিশ 

ডেপুটি অ্যাটর্নি জেনারেল (ডিএজি) নজরুল ইসলাম ছোটনের বিরুদ্ধে হাইকোর্টে...

দেওয়ানেশ্বরী কালীবাড়ি পরিচালনায় অনিয়মের অভিযোগ, হিসাব নেই ২০ ভরি স্বর্ণের!

চট্টগ্রামের দেওয়ানহাটের ঐতিহ্যবাহী শ্রীশ্রী দেওয়ানেশ্বরী সার্বজনীন কালী মন্দির যা...

শেখ হাসিনা কেন আড়ালে? এবার সরাসরি যা বললেন আসিফ নজরুল

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভারতে বন্দি অবস্থায় আছেন কি...

‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়ালেন নুসরাত ফারিয়া

নির্মাতা রায়হান খানের কোর্টরুম ড্রামা ‘ট্রাইব্যুনাল’ থেকে সরে দাঁড়িয়েছেন...

সর্বশেষ