back to top

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ
৩১শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ

চট্টগ্রামের সর্ববৃহৎ বেসরকারি মাদরাসা বৃত্তি প্রকল্প “আন-নাবিল বৃত্তি’২৪” এর বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠান সম্পন্ন হয়েছে

kbctgbd
২৫ জানুয়ারি ২০২৫ ২:৪১ পূর্বাহ্ণ
ফানাফিল্লাহ হক জিহদী,বিশেষ সংবাদদাতাঃ

আজ ২৪শে জানুয়ারি (জুমাবার) আন্-নাবিল শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদ, চট্টগ্রাম দক্ষিণ জোনের বৃত্তি সংবর্ধনা অনুষ্ঠান নগরীর আগ্রাবাদস্থ গোল্ডেন টাচ কমিউনিটি সেন্টারে জাঁকজমক পূর্ণভাবে অনুষ্ঠিত হয়।

আন্-নাবিল বৃত্তি প্রকল্পের সদস্য হাফেজ হাবিব উল্লাহর সঞ্চালনায় এবং সদস্য সচিব ফানাফিল্লাহ হক জিহাদীর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান মেহমান হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের আরবি বিভাগের সম্মানিত অধ্যাপক জনাব ড. আ ক ম আব্দুল কাদের স্যার এবং প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আন্-নাবিল বৃত্তি প্রকল্পের সম্মানিত চেয়ারম্যান প্রফেসর ড. সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান হাফিজাহুল্লাহ। অনুষ্ঠানে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম সরকারি হাজী মুহাম্মদ মহসিন কলেজের সহকারী অধ্যাপক ড. মোহাম্মদ মুমিনুল হক স্যার।

আরো উপস্থিত ছিলেন আন্-নাবিল শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের কেন্দ্রীয় উপদেষ্টা জনাব মাওলানা আলাউদ্দিন আবির সাহেব।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, আন-নাবিল বৃত্তি প্রকল্প চট্টগ্রাম দক্ষিণ জোনের আহ্বায়ক মাইমুনুল ইসলাম মামুন ও উপদেষ্টা বাহা উদ্দিন এবং সাবেক উপদেষ্টা মোহাম্মদ ইকবাল।

আরো উপস্থিত ছিলেন, ইমাম উদ্দিন আমিরী, সাইফুল তানভীর, ইফতেখারুল ইসলাম, আব্দুল আজিজ, হামেদ হাছান, ওয়াজ উদ্দিনসহ আন নাবিল বৃত্তি প্রকল্পের কার্যনির্বাহী সদস্য এবং বিভিন্ন স্তরের দায়িত্বশীলবৃন্দ।

সকাল ৮ঃ৩০ ঘটিকায় অনুষ্ঠানের উদ্ভোধন ঘোষণা করেন আন-নাবিল বৃত্তি প্রকল্প দক্ষিণ জোনের সম্মানিত সদস্য সচিব ফানাফিল্লাহ হক জিহাদী। তিনি উপস্থিত সকলকে আন্তরিক শুভেচ্ছা এবং ধন্যবাদ জ্ঞাপন করেন।

অনুষ্ঠানে প্রধান অতিথি জনাব ড. আ ক ম আব্দুল কাদের স্যার কচিকাঁচা শিশু কিশোরদের উদ্দেশ্যে অনুপ্রেরণামূলক বক্তব্য রাখেন। তিনি বিশেষ করে অভিভাবকদেরকে বাচ্চাদের প্রতি সার্বক্ষণিক দৃষ্টি রাখার অনুরোধ জানান। তিনি বলেন, “ভালো মানুষ হতে হলে ভালো মানুষের সঙ্গ দরকার।”

প্রধান অতিথির বক্তব্যে প্রফেসর ড. সাইয়্যেদ মোহাম্মদ আবু নোমান বলেন, “অভিভাবকদের সচেতন হয়ে সন্তানদেরকে নৈতিক শিক্ষায় শিক্ষিত করা জরুরি। তাই, তিনি আন-নাবিল শিশু কিশোর সাংস্কৃতিক সংসদ সদস্যদের অনুসরণ করতে বলেন এবং তাদেরকেই বন্ধু হিসেবে গ্রহণ করার পরামর্শ দেন।”

প্রধান আলোচক জনাব ড. মোহাম্মদ মুমিনুল হক তাঁর বক্তব্যে বলেন, “সন্তানদের বড় হওয়ার স্বপ্ন দেখতে হবে এবং সময়কে কাজে লাগিয়ে নৈতিকতা সম্পন্ন মানুষ হয়ে সুন্দর ক্যারিয়ার গড়ার দৃঢ় সংকল্প করতে বলেন।”

কেন্দ্রীয় উপদেষ্টা জনাব মাওলানা আলাউদ্দিন আবির বলেন, “সুন্দর সমাজ বিনির্মাণে মাদরাসার শিক্ষার্থীদেরকে এগিয়ে আসতে হবে এবং দেশের সকল সেক্টরে অবদান রাখতে হবে।”

বিশেষ অতিথির বক্তব্যে জনাব মাইমুনুল ইসলাম মামুন বলেন, “আমরা আন-নাবিল বৃত্তি প্রকল্পের মাধ্যমে শিশু-কিশোরদের প্রতিভা বিকাশ করতে চাই। তাদের সৎ, দক্ষ ও আদর্শ মানুষ হিসেবে গড়ে তোলার জন্য আমাদের প্রচেষ্টা অব্যাহত থাকবে।”

এছাড়াও বৃত্তি সংবর্ধনার আয়োজনে আরো ছিল সাংস্কৃতিক পরিবেশন। এই সাংস্কৃতিক পরিবেশন করেন আন-নাবিল শিশু কিশোর সাহিত্য সাংস্কৃতিক সংসদের শিল্পীবৃন্দ।

আন নাবিল বৃত্তি প্রকল্প’২৪ এ দক্ষিণ জোনে বিভিন্ন প্রতিষ্ঠানের সর্বমোট ৩৫ জন শিক্ষার্থীকে ট্যালেন্টপুল এবং ৬৭ জন শিক্ষার্থীকে সাধারণ গ্রেডে বৃত্তি প্রদান করা হয়।

উল্লেখ্য, আন নাবিল বৃত্তি প্রকল্প’২৪ এ সর্বোচ্চ নাম্বার পেয়ে দক্ষিণ জোনে “আন-নাবিল স্টুডেন্ট অফ দ্যা ইয়ার” হয়েছে দারুল ইসলাম মাদরাসার ৪র্থ শ্রেণির ছাত্রী সিনহা আক্তার রুহি।পরিশেষে দোয়ার মধ্য দিয়ে অনুষ্ঠানের সমাপ্তি ঘোষণা করা হয়।

পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।

পরীক্ষার দিয়েই শিক্ষা মন্ত্রণালয়ের পথে ‘ব্রয়লার চিকেন পার্টি’র লংমার্চ

এইচএসসি ও সমমানের পরীক্ষা শেষে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লংমার্চ...

১৬ বছর পর বিশ্বকাপ ফাইনালে স্পেন

বর্তমান ইউরোপিয়ান চ্যাম্পিয়ন স্পেন দুর্দান্ত নৈপুণ্যে ফ্রান্সকে ২-০ গোলে...

বিশ্বকাপের শেষ চার, মাঠে নামার আগে তারকাদের বার্তা

২০২৬ ফিফা বিশ্বকাপ এখন শেষ চারের লড়াইয়ে। কোয়ার্টার ফাইনাল...

১ কোটি ৬১ লাখ পরিবার পাচ্ছে ফ্যামিলি কার্ড

দেশের নিম্নআয়ের ও ঝুঁকিপূর্ণ পরিবারগুলোকে একটি সমন্বিত সামাজিক সুরক্ষা...

নেইমারের ফেরা নিয়ে নতুন গুঞ্জন

বিশ্বকাপের শেষ ষোলোতে নরওয়ের কাছে ব্রাজিলের বিদায়ের পর আন্তর্জাতিক...

সর্বশেষ