kbctgbd
৫ জানুয়ারি ২০২৫ ৫:৩৬ পূর্বাহ্ণ
আজমিরীগঞ্জ উপজেলা প্রতিনিধিঃ
ময়েজ উদ্দিন জুমন মোড়ল আজমিরীগঞ্জ উপজেলার ২নং বদলপুর ইউনিয়নের পূর্ব কালনী গ্রামে ঐতিহ্যবাহি শীতলা মন্দিরের পূর্ব দিকে সরকারীভাবে একটি কালভার্ট নির্মাণ করার কাজের বিরুদ্ধে পূর্ব কালনী গ্রামবাসীর পক্ষে টিটু দাস আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের বরাবরে একটি অভিযোগ দায়ের করেন।গত ২ ডিসেম্বর অভিযোগটি আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের পক্ষে উপ প্রশাসনিক কর্মকর্তা তজমুল হক গ্রহন করেন।
অভিযোগে টিটু দাস পূর্ব কালনী গ্রামবাসীর গণস্বাক্ষর সংযোজিত অভিযোগে উল্লেখ করেন শীতলা মন্দিরের পূর্ব দিকে কালভার্টটি নির্মান করলে গ্রাম ও মন্দির ভবিষ্যতে বড় ধরনর ক্ষয়ক্ষতির সম্মুখীন হতে পারে। এলাকার কিছু অসাধু চক্র ব্যক্তিগত স্বার্থে কালভার্টটি মন্দিরের পূর্ব দিকে করার সিদ্ধান্ত নেয়।কালভার্টটি পূর্ব দিকে না করে মন্দিরের পশ্চিম দিকে করলে গ্রামবাসীর উপকার বেশি হবে বলে কালভার্টটি মন্দিরের পশ্চিম দিকে করার অনুরোধ করা হয় অভিযোগে।
আজমিরীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ের উপ প্রশাসনিক কর্মকর্তা তজমুল হক অভিযোগ পাওয়ার সত্যতা স্বীকার করে বলেন ইউএনও স্যার তদন্ত সাপেক্ষে যথাযথ ব্যবস্থা নিবেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।