kbctgbd
৪ জানুয়ারি ২০২৫ ৪:৩৪ অপরাহ্ণ
আজ সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলার কোকডহরা ইউনিয়নের ৩নং ওয়ার্ডে ইউনিয়ন সভাপতি মোঃ শাহআলম এর সভাপতিত্বে সহযোগী সমাবেশ অনুষ্ঠিত হয়। উক্ত সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণমানুষের আন্দোলন বাংলাদেশ জামায়াতে ইসলামী টাংগাইল জেলার নায়েবে আমীর, বিশিষ্ট রাজনীতিবিদ জনাব অধ্যাপক খন্দকার আব্দুর রাজ্জাক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলার সংগ্রামী আমীর জনাব মাওলানা মোহাম্মদ আলী মিঞা।সমাবেশে দারসুল কোরআন পেশ করেন ভুঞাপুর উপজেলার সেক্রেটারি মাওলানা মোঃ নজরুল ইসলাম।
বিশেষ অতিথি হিসেবে আরও বক্তব্য রাখেন বাংলাদেশ জামায়াতে ইসলামী কালিহাতী উপজেলার সহ সেক্রটারি জনাব মাওলানা মোঃ বাকীবিল্লাহ। পৃষ্ঠপোষকতায় উপস্থিত ছিলেন গুলশান থানার শুরা সদস্য ও বাংলাদেশ শ্রমিক কল্যাণ ফেডারেশন গুলশান থানার সহ-সভাপতি জনাব আব্দুল মান্নান।
আরও বক্তব্য রাখেন ঢাকা মহানগরী দক্ষিন হাজারিবাগ থানা শুরা ও কর্মপরিষদ সদস্য মোহতারাম আব্দুর রহমান সরকার।বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির কালিহাতী উপজেলার সভাপতি মোঃমোখলেছুর রহমান।সহ অন্যান্য নের্তৃবৃন্দ
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।