kbctgbd
৪ জানুয়ারি ২০২৫ ৭:৩৮ পূর্বাহ্ণ
মো.আজিজুলহক আজিজ,কুতুবদিয়া প্রতিনিধিঃ
কক্সবাজারের কুতুবদিয়ায় এতিম ও অসহায় মানুষদের মাঝে আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উদ্যোগে শীতবস্ত্র বিতরণ করা হয়েছে।গতকাল শুক্রবার সকাল থেকে বিকাল পর্যন্ত স্বাবলম্বী প্রজেক্টের আওতায় একজন বৃদ্ধকে নতুন রিক্সা উপহার,দক্ষিণধুরুং -এ পু্ড়ে যাওয়া ৭টি পরিবারকে ১৪বান টিন ও শীতবস্ত্র, কৈয়ারবিল ৩নং ওয়ার্ডস্থ কেরানী জামে মসজিদে টিউবওয়েল স্থাপনসহ ১০টি এতিমখানায় ৫ শতাধিক এতিমদের জন্য দুপুরের খাবার বিতরণ করা হয়।
এসময় উপস্থিত ছিলেন আবাম ফাউন্ডেশন বাংলাদেশের উপদেষ্টা মোহাম্মদ জয়নাল আবেদীন, প্রতিষ্ঠাতা সিনিয়র সহ সভাপতি সায়েদুল আলম মামুন, সাধারণ সম্পাদক রাশেদ উল্লাহ, সাংগঠনিক সম্পাদক মহিম মিজানসহ কুতুবদিয়ার অন্যান্য সদস্যবৃন্দ।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।