kbctgbd
৩০ সেপ্টেম্বর ২০২৪ ৭:০৯ পূর্বাহ্ণ
খন্দকার মহিবুল হক, কুমিল্লা প্রতিনিধিঃ
“তথ্য অধিকার ২০০৯ এর কার্যকর বাস্তবায়ন ও অবাধ তথ্য প্রবাহের মাধ্যমে সুশাসন নিশ্চিতের পাশাপাশি দুর্নীতিমুক্ত নতুন বাংলাদেশ বিনির্মাণের অঙ্গীকার” জেলা প্রশাসন, কুমিল্লা ও ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)’র অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক) কুমিল্লার উদ্যোগে আন্তজার্তিক তথ্য অধিকার দিবস ২০২৪ উদযাপন উপলক্ষে গতকাল “ নতুন বাংলাদেশ: চাই বাকস্বাধীনতা, চাই তথ্যের অভিগম্যতা” শীর্ষক এক আলোচনা সভা ও ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন অবহিত করা হয়। সনাক সদস্য অধ্যাপক বিজয় কৃষ্ণ রায় সঞ্চালনা ও সনাক কুমিল্লার সভাপতি অধ্যাপক নিখিল চন্দ্র রায় এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পঙ্কজ বড়ুয়া, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক), কুমিল্লা। সভায় ওয়েবপোর্টাল পর্যবেক্ষণ প্রতিবেদন অবহিত করেন সনাক কুমিল্লার সদস্য ওটিআইবি সাধারণ পর্যদ সদস্য সভাপতি বদরুল হুদা জেনু। সনাক কুমিল্লার সদস্য আলহাজ্ব শাহ্ মো: আলমগীর খানের স্বাগত বক্তব্যের মাধমে অনুষ্ঠিত হয়। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ২০০৯ এর তথ্য অধিকার আইনের মূল লক্ষ্য হল তথ্যের অবাধ প্রবাহ এবং জনগণের অবাধ তথ্য প্রবাহ নিশ্চিতকরণের মাধ্যমে প্রজাতন্ত্রের সকল ক্ষমতার মালিক জনগণের ক্ষমতায়ন নিশ্চিত করা। জনগণ রাষ্ট্রের সব কর্তৃপক্ষের ওপর এই আইন প্রয়োগ করতে পারে। কর্তৃপক্ষের কর্মকান্ডে স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে এবং দুর্নীতি হ্রাসের মাধ্যমে সুশাসন প্রতিষ্ঠাকল্পে সংবিধানে বর্ণিত অন্যতম মৌলিক অধিকার, চিন্তা, বিবেক ও বাক-স্বাধীনতার অবিচ্ছেদ্য অংশ হিসেবে স্বীকৃত জনগণের তথ্য অধিকার নিশ্চিতকরণে আইনটি প্রনীত হয়েছে। তিনি আরোও বলেন, সব মানুষের সুযোগের সমতা, সম্পদের সুষম বন্টন, সব মৌলিক অধিকার বাস্তবায়ন, প্রান্তিক ও পিছিয়ে পড়া জনগোষ্ঠীর সামাজিক নিরাপত্তার অধিকার প্রদান প্রজাতন্ত্রের কর্মে নিয়োজিত ব্যক্তিদের দ্বারা নিশ্চিতকরণে তথ্য অধিকার আইন হতে পারে অন্যতম চাবিকাঠি। তথ্য অধিকার আইন ব্যবহার করে বিভিন্ন মন্ত্রণালয়/বিভাগ/দফতর/অধিদপ্তর ও বেসরকারি প্রতিষ্ঠানের গৃহীত সেবা, সম্পদ ও নিরাপত্তা বেষ্টনীতে জনগণের অবাধ প্রবেশ নিশ্চিতকরণে এবং এগুলো এভাবে বাস্তবায়নের মাধ্যমে সব জনগোষ্ঠীকে উন্নয়নের মূল স্রোতধারায় নিয়ে আসা সম্ভব। সভায় তিনি কুমিল্লা জেলার সকল সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান সমূহকে তথ্যের অবাধ প্রবাহ নিশ্চিতকরার আহবান জানান। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরো উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার, মো: আবু বকর সিদ্দিক, ডেপুটি সিভিল সার্জন ডা: রেজা মো: সারোয়ার আকবর, সনাক কুমিল্লার সদস্য শামীমা আক্তার জাহান, সনাক সদস্য আইরিন মুক্তা অধিকারী, টিআইবি কর্মকর্তা, ইয়েস সদস্য, বিভিন্ন সরকারি বেসরকারি সংস্থার প্রতিনিধি বৃন্দ, বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ। উল্লেখ্য যে, উক্ত তথ্য অধিকার দিবস উপলক্ষে সনাক কুমিল্লার উদ্দ্যোগে কুমিল্লা জেলা, আদর্শ সদর উপজেলা ও সদর দক্ষিণ উপজেলার সরকারি ওয়েবপোর্টাল সমূহ পর্যবেক্ষণ করা হয়। এছাড়াও জনগণের মাঝে তথ্য অধিকার দিবস ২০২৪ উপলক্ষে টিআইবি’র প্রস্তুতকৃত ধারণাপত্র ও স্টিকার বিতরণ করেন।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।