kbctgbd
৩০ সেপ্টেম্বর ২০২৪ ২:৪০ পূর্বাহ্ণ
মোনতাহেরুল হক আমিন,বাঁশখালী প্রতিনিধিঃ
রোববার (২৯ সেপ্টেম্বর) বিকেলে বাঁশখালী উপজেলা ও পৌরসভা ছাত্রদলের উদ্যোগে লিফলেট বিতরণ ও পথসভা অনুষ্ঠিত হয়েছে।লিফলেট বিতরণ শেষে পৌরসভা মিয়ার বাজারস্থ চৌধুরী মার্কেট চত্বরে চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের আহ্বায়ক রবিউল হাসান (রবি)’র সভাপতিত্বে পথসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন, বাংলাদেশ ছাত্রদলের কেন্দ্রীয় সংসদের সিনিয়র সহ-সভাপতি আবু আবছার মুহাম্মদ ইয়াহিয়া ,সাংগঠনিক সম্পাদক আমান উল্লাহ (আমান)। চট্টগ্রাম দক্ষিণ জেলা ছাত্রদলের সদস্য সচিব কামরুদ্দীন সবুজের সঞ্চালনায় পথসভায় আরও বক্তব্য রাখেন, দক্ষিণ জেলা ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক মোঃ ফিরোজ, যুগ্ন আহ্বায়ক আব্দুস সবুর।
এসময় দক্ষিণ জেলা ছাত্রদলের যুগ্ম আহবায়ক ফরহাদুল ইসলাম, রাশেদুল কবির, মোঃ মহিউদ্দিন, নুর শাহেদ খান রিপন, সদস্য এস এম তৈয়ব, মোঃ মারুফ, মহিবুল হক আতিক, মুহিন উদ্দিনসহ বাঁশখালী উপজেলা- পৌরসভা ও কলেজ ছাত্রদলের নেতৃকর্মীরা উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, বিএনপির নাম দিয়ে কোনো দুষ্কৃতকারী যদি চাঁদাবাজি, জায়গা জবরদখল ও সন্ত্রাসী কর্মকাণ্ড করার চেষ্টা করে তাহলে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে, বিএনপির নাম দিয়ে দেশে কোনো ধরনের অপকর্ম চলবেনা, বিএনপির সিনিয়র ভাইস চেয়ারম্যান তারেক রহমান নির্দেশনায় সাম্য ও মানবিক সমাজ বিনির্মানের লক্ষ্যে সারাদেশে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কাজ করে যাচ্ছে।
বক্তারা আরও বলেন, দীর্ঘ সাড়ে ১৬ বছর যাবৎ আওয়ামী স্বৈরশাসকের দমন-পীড়নের শিকার হয়েছে এদেশের মানুষ। স্বাধীন সার্বভৌমত্বের এদেশে আওয়ামী সন্ত্রাসীরা গণতন্ত্রকে কবরস্থা করেছে তারা। গুম, খুন, চাঁদাবাজ, সন্ত্রাস, টেন্ডারবাজ, লুটপাটসহ নানা অপকর্ম করে পুরো দেশকে ধ্বংস করে দিয়েছে আওয়ামী স্বৈরশাসক। দিনের ভোট রাতে দিয়ে জনগণের ভোটাধিকার কেড়ে নিয়েছে।
আমি ও ডামি প্রার্থী দিয়ে নির্বাচনের নামে গত ৭ জানুয়ারি এদেশের মানুষের সাথে তামাশা করেছিল শেখ হাসিনা সরকার। জুলাই -আগস্টের কোটা সংস্কার দাবিতে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সময় গণহত্যা চালিয়ে পুরো দেশকে মৃত্যুপুরিতে পরিণত করেছে আওয়ামী স্বৈরশাসক। কিন্তু ৫ আগস্ট ছাত্র -জনতার গণবিপ্লবে পদত্যাগ করে দেশ ছেড়ে ভারত পালাতে বাধ্য হয়েছে স্বৈরাচার সরকার প্রধান শেখ হাসিনা। আত্মগোপনে ও দেশ ত্যাগ করে পালিয়ে বেড়াচ্ছে তাদের এমপি-মন্ত্রী ও দলীয় নেতাকর্মীরা।
সাবেক স্বৈরাচার সরকারের কিছু প্রেতাত্মারা এখনও দেশে লুকিয়ে আছে,আত্মগোপনে থেকে তারা সামাজিক যোগাযোগ মাধ্যমে এদেশের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। বিশেষ করে হিন্দু ধর্মাবলম্বীদের ধর্মীয় বড় উৎসব আসন্ন শারদীয় দুর্গাপূজাকে কেন্দ্র করে তারা অপ্রীতিকর পরিস্থিতি সৃষ্টি করার পায়তারা করতে পারে, তাই বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীদের এবিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে বক্তারা।
পাঠকপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল খবরবাংলা২৪.কমে লিখতে পারেন আপনিও। লেখার বিষয় ফিচার, ভ্রমণ, লাইফস্টাইল, ক্যারিয়ার, তথ্যপ্রযুক্তি, ধর্ম, কৃষি ও প্রকৃতি। আজই আপনার লেখাটি পাঠিয়ে দিন info@khaborbangla24.com ঠিকানায়।