অগ্রণী পাঠাগারের নতুন কার্যনির্বাহী পরিষদ গঠিত

মোনতাহেরুল হক আমিন, বাঁশখালী প্রতিনিধি

 

এর ২০২৫-২৬ কার্যবছরের জন্য কার্যনির্বাহী পরিষদ গঠনকল্পে এক সভা সভাপতি জিয়াত উদ্দিনের সভাপতিত্বে সম্প্রতি নগরীর একটি কোচিং সেন্টারে অনুষ্ঠিত হয়। অগ্রণী পাঠাগারের সাধারণ সম্পাদক সোহরাব হোসেন আকাশের সঞ্চালনায় সভায় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন অগ্রণী পাঠাগারের প্রতিষ্ঠাতা ও হাজিগাঁও অগ্রণী ক্লাবের প্রতিষ্ঠাতা সভাপতি অ্যাড, শওকত আউয়াল চৌধুরী, ক্লাবের প্রাক্তন সভাপতি মাসুদ-উল-কবির, শফিউল আজম শাওন, হারুনুর রশিদ, শওকত মুহিত চৌধুরী, মঈনুল আজীম সোহেল, খোরশেদ আলম, পাঠাগারের সাবেক সভাপতি মো. সোহরাব হোসেন শিহাব, মাকসুদুর রহমান ও সাবেক সাধারণ সম্পাদক মিরাজুল ইসলাম চৌধুরী ও রবিউল হাছান রবিন প্রমুখ।

সাধারণ সম্পাদক এস. এম মিজবাহ সভায় সর্বসম্মতিক্রমে মো. সোহরাব হোসেন আকাশ ও এস. এম মিজবাহকে যথাক্রমে সভাপতি ও সাধারণ সম্পাদক মনোনীত করে ১৫ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী পরিষদ গঠন করা হয়। অন্যান্য সদস্যরা হলেন-সহ সভাপতি আবদুল্লাহ আল মাহমুদ রিমন, সহ সাধারণ সম্পাদক আজিজুল ইসলাম জিকু, অর্থ সম্পাদক সৈয়দ আজিজুল হক, সাংগঠনিক সম্পাদক এহছানুল হক রিফাচ, তথ্য ও প্রচার সম্পাদক রিদুয়ানুল ইসলাম, অফিস সম্পাদক নেজামুল হক কার্যনির্বাহী সদস্য- মঈনুল আজীম সোহেল, জামশেদুল ইসলাম সোলাইমানী, মাকসুদুর রহমান, জিয়াত উদ্দিন, ইমরুল ইসলাম রিপন, শাহেদুল ইসলাম ও মাহমুদ বিন সাকি। প্রেস বিজ্ঞপ্তি

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়