নোয়াখালীতে ২য় শ্রণীর ছাত্রীকে ধ’র্ষ’ণ চেষ্টা, গ্রেপ্তার ১

মোঃ ইয়াছিন রুবেল, নোয়াখালী প্রতিনিধি:

 

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টার অভিযোগে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ।অভিযুক্ত মো. জাকির হোসেন (৩০) কবিরহাটে ৪ নং ঘোষবাগ ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ভূইয়াঁ বাড়ির আবুল খায়ের মন্টু সওদাগরের ছেলে।

পুলিশ ও ভুক্তভোগী পরিবার সূত্রে জানা যায়, গত ৩ ফেব্রুয়ারী দুপুরে মাদ্রাসার ক্লাস শেষে বাড়ী ফেরার পথে অভিযুক্ত মো. জাকির হোসেন প্রতিবেশী শিশুটি দেখতে পেয়ে বাড়িতে পৌছে দিবে বলে ডেকে মটর সাইকেলে তুলে ইউনিয়নের ০১নং ওয়ার্ড ঘোষবাগ (সৈয়দপুর) ইউসুফ মিয়ার পরিত্যক্ত দোকান ঘরে ভিতর নিয়ে ধর্ষণের চেষ্টা করেন।

তবে শিশুটি চিৎকার শুরু করলে জাকির মেরে ফেলার ভয়ভীতি দেখিয়ে সেখান থেকে পালিয়ে যান। ভুক্তভোগী শিশুটি বাড়িতে গিয়ে নিজে তার মাকে ঘটনাটি জানায়। শিশুটি স্থানীয় দারুস সালাম আইডিয়াল মাদ্রাসার দ্বিতীয় শ্রেণির ছাত্রী। গতকাল সোমবার নির্যাতনের শিকার শিশুর মা বাদী হয়ে কবিরহাট থানায় একটি মামলা দায়ের করেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করেন কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া। তিনি বলেন, এ ঘটনায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা নেওয়া হয়েছে। ওই মামলায় আসামিকে গ্রেপ্তার দেখিয়ে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হয়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়