চট্টগ্রাম দক্ষিণ জেলা নবগঠিত বিএনপির আহ্বায়ক কমিটিকে শুভেচ্ছা জানিয়ে সাতকানিয়ায় আনন্দ মিছিল।

মিজানুর রহমান রুবেল,চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ

 

চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির আহ্বায়ক ইদ্রিস মিয়া, সদস্য সচিব হেলাল উদ্দিন চট্টগ্রাম দক্ষিণ জেলা বিএনপির নবগঠিত কমিটি এবং বিএনপি’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছেন সাতকানিয়া উপজেলা ও উত্তর সাতকানিয়া বিএনপি, যুবদল,সেচ্ছাসেবক দল,ছাত্রদল সহ অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

চট্টগ্রাম দক্ষিণ জেলা যুবদলের সহ-সভাপতি ও সাতকানিয়া উপজেলা বিএনপির ১নং যুগ্ম আহ্বায়ক শেফায়াত উল্লাহ (চক্ষু) এর নেতৃত্বে (৩ ফেব্রুয়ারী) সোমবার সকাল ১১টার দিকে কেরানীহাট এলাকায় আনন্দ মিছিল বের করা হয়।

এসময় মিছিলে উপস্থিত ছিলেন, দক্ষিণ জেলা সেচ্ছাসেবক দলের আহ্বায়ক কমিটির সদস্য আবুল হোসেন, সাতকানিয়া যুবদলের সদস্য সচিব শহিদুল্লাহ, জামাল হোসেন, কাওসার আলম,ইসমাইল, রাজা মিয়া,আবুল খায়ের, মো: মুছা,কাশেম,নাছির সিকদার, আমির হোসেন,মো: সোহেল,মো:শোয়াইব, শাহাজাহান,লোকমান ও অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়