মিজানুর রহমান রুবেল,চট্টগ্রাম সাতকানিয়া প্রতিনিধিঃ
চট্টগ্রামের সাতকানিয়া উপজেলায় ফসলি জমির মাটি কাটার অভিযোগের ভিত্তিতে মোবাইল কোর্টের অভিযান পরিচালনা করা হয়।৩ ফেব্রুয়ারী সোমবার বিকাল ৪ টায় সাতকানিয়ার পাটানিপুল , রসুলাবাদ,কালিয়াইশে অবস্থিত এসবিএল( SBL) ব্রিক ফিল্ডে কৃষি জমির মাটি কাটার খবরে অভিযান পরিচালনা করেন উপজেলা প্রশাসন।
এস্কেভেটর দিয়ে মাটি কাটার সময় মো: শেফায়েত হোসেন (২১)হাতেনাতে ধৃত হন। সে মৌলভীপাড়া, খানখানাবাদ ইউনিয়ন, ৭ নং ওয়ার্ড, বাশঁখালী উপজেলার মৃত ইমাম হোসেনের ছেলে।
এ সময় তাকে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০ এর সংশ্লিষ্ট ধারায় ৫০ হাজার টাকা অর্থদন্ড প্রদান করা হয় এবং আদায় করা হয়। সেই সাথে ভবিষ্যতে এই ধরণের কাজে লিপ্ত হবেনা মর্মে মুচলেকা গ্রহণ করা হয়।
মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট ফারিস্তা করিম। অভিযানে সহায়তা করেন উপজেলা ভূমি অফিসের কর্মচারী সহ সাতকানিয়া থানার পুলিশ সদস্যবৃন্দ।