সিরাজগঞ্জে ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে সমাবেশ

 

মোঃ নাঈম উদ্দিন সিরাজী ,বিশেষ প্রতিনিধি,সিরাজগঞ্জ :

 

চলমান ইসরায়েল-ফিলিস্তিনের সংঘর্ষে মজলুম ফিলিস্তিনের প্রতি সংহতি জানিয়ে আজ ২৬/০৪/২০২৪ ইং পবিত্র জুমার নামাজ শেষে সিরাজগঞ্জ জেলার সর্বস্তরের জনসাধারণ কতৃক আয়োজিত হয় সংহতি সমাবেশ।

 

উক্ত সংহতি সমাবেশের শুরুতেই বক্তব্য দিতে এসে ইমন হোসেন নামের একজন শিক্ষার্থী বলেন,

“আজকে যেই সময়টাতে আমরা এখানে দাঁড়িয়ে এই সংহতি সমাবেশ পালন করছি ঠিক সেই সময়টাতে হয়তো আমার ফিলিস্তিনের ভাই ও বোনেরা তাকিয়ে আছে ভিনদেশের ত্রানের আশায়, ভিনদেশের আর্থিক সহায়তার আশায়।”

 

সমাবেশে আরেক শিক্ষার্থী অর্ণব হাসান জয় বক্তব্য দিতে এসে বলেন,

“আমরা বাংলাদেশীরা ফিলিস্তিনের পক্ষে ছিলাম, আছি এবং ভবিষ্যতেও থাকবো ইনশাআল্লাহ।”

 

সমাবেশে ইউসুফ হোসেন নামের একজন ব্যবসায়ী বক্তব্য দিতে এসে বলেন,

“আমাদের শরীরে একফোঁটা রক্ত থাকা পর্যন্ত আমরা ফিলিস্তিনিদের পক্ষে কথা বলে যাবো ইনশাআল্লাহ।”

 

সমাবেশে উপস্থিত প্রসাশনের ভাইদের ধন্যবাদ জানিয়ে মোমিন ফয়সাল নামের একজন বলেন,

“আজকের এই সংহতি সমাবেশ শুরু হওয়ার আগে থেকেই প্রসাশনের ভাইয়েরা যেভাবে আমাদের সেফটি দিয়েছে সেটা সত্যি প্রসংশার দাবিদার। এতে করে স্পষ্ট ভাবে বোঝা গেছে যে বাংলাদেশের সব শ্রেণী-পেশার মানুষের মনে ফিলিস্তিনিদের প্রতি ভালোবাসা রয়েছে।”

 

 

উক্ত সংহতি সমাবেশে সকলের প্রতি ইসরায়েলের পণ্য বর্জনের আহ্বান জানিয়ে সমাবেশ শেষ করেন আয়োজকরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়