প্রবাসীর ২৩ লাখ টাকা নিয়ে উধাও চট্টগ্রামের ওয়াহিদুল ইসলাম

 

স্টাফ রিপোর্ট :

হবিগঞ্জের বাহুবলের হারুন মিয়া নামে এক দুবাই প্রবাসীর ২৩ লাখ টাকা নিয়ে উধাও হয়েছে চট্টগ্রামের এক যুবক।

সে পটিয়া হুলাইন এলাকার সোলাইমানের পুত্র ওয়াহিদুল ইসলাম।

জানা যায়, ওই যুবক দুবাইয়ে থাকা হবিগঞ্জের বাহুবল উপজেলার সাতকাপন গ্রামের বাসিন্দা মোঃ হারুন মিয়ার একটি কোম্পানি ও দোকান দেখাশোনা করে আসছিল।

একপর্যায়ে তাকে দেখাশোনার দায়িত্ব দিয়ে গত তিন মাস আগে হারন মিয়া দেশে আসেন।

এমতাবস্থায়, ওয়াহিদুল ইসলাম কোম্পানির বকেয়া টাকা আদায় করে আত্মসাতের পাঁয়তারা চালায়। সমঝোতার স্বার্থে দুবাইতে একাধিক বৈঠকে এককালীন ১০ লাখ টাকা এবং বাকি টাকা প্রতি মাসে পরিশোধ করার সিদ্ধান্ত ওয়াহিদুল ইসলাম ও তার পরিবারের লোকজন মেনে নেন।

পরবর্তীতে প্রস্তাবিত সিদ্ধান্ত মোতাবেক টাকা পরিশোধ না করে হঠাৎ উধাও হয়ে যায়।

এতে অর্থনৈতিক ক্ষতিগ্রস্থ ব্যক্তি চরম হতাশায় ভোগছেন।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়