ফিরিঙ্গি বাজারের আগুন নিয়ন্ত্রণে

নিউজ ডেস্ক:

চট্টগ্রাম শহরের ফিরিঙ্গি বাজার বস্তির আগুন নিয়ন্ত্রণে এসেছে। সোমবার (১৫ এপ্রিল) বিকাল ৩টার দিকে ফায়ার সার্ভিসের ৯টি ইউনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে।

এর আগে দুপুরে ওই বস্তিতে আগুনে লাগে।

চট্টগ্রাম ফায়ার সার্ভিসের কর্মকর্তা নিউটন দাস এ তথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে লামা বাজার, নন্দন কানন ও চন্দনপুরা স্টেশনসহ মোট ৯টি ইউনিট ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে।

তবে তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি বলে জানান ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা।

 

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়