
নিজস্ব প্রতিবেদকঃ
বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর আহ্বায়ক কমিটির উদ্যোগে নগরের আওতাধীন বন্দর থানা কমিটি গঠন উপলক্ষে মতবিনিময় সভা গতকাল ৩১ মার্চ রবিবার রাতে নগরের আগ্রাবাদের একটি রেস্টুরেন্টে সংগঠনের যুগ্ম আহ্বায়ক মোহাম্মদ ফোরকান এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়।
এসময় প্রধান অতিথি ছিলেন বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, চট্টগ্রাম নাগরিক উদ্যোগ এর সভাপতি, সাবেক ছাত্রনেতা ও বিশিষ্ট শ্রমিকনেতা হাজী মোহাম্মদ ইলিয়াস।
এসময় প্রধান অতিথির বক্তব্যে হাজী মোহাম্মদ ইলিয়াস বলেন, বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলাদেশ ও বঙ্গবন্ধুকন্যা শেখ হাসিনার স্মার্ট বাংলাদেশ গড়তে ভ্যানগার্ড হিসেবে কাজ করবে বঙ্গবন্ধু সৈনিক লীগ। আওয়ামী লীগের সাথে সমন্বয় করে তৃণমূল পর্যায়ে পিছিয়ে পরা ত্যাগী নেতাদের খুঁজে বের করে বঙ্গবন্ধু সৈনিক লীগের সাথে সম্পৃক্ত করে সাংগঠনিক ভিত তৈরি করবে।
বক্তারা আরও বলেন, বন্দর থানা আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদক এবং বন্দর থানা আওয়ামী লীগের আওতাধীন ৩৬,৩৭ ও ৩৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের সমন্বয়ে তৃণমূলের ত্যাগী নেতাদের খুঁজে বের করে শক্তিশালী বঙ্গবন্ধু সৈনিক লীগের বন্দর থানা কমিটি গঠন করা হবে।
সংগঠনের যুগ্ম আহ্বায়ক মো শাহ আলম সিকদারের সঞ্চালনায় বক্তব্য রাখেন যুগ্ম আহ্বায়ক মো মোজাম্মেল হক মিলন, সদস্য এম এ ইউসুফ হায়দার, এস এম মহিউদ্দিন, স ম জিয়াউর রহমান, ইন্জিনিয়ার মোহাম্মদ এমরান, মোহাম্মদ ফেরদৌস, মো জসিম উদ্দিন, মো জালাল উদ্দীন, মো ফরিদুল আলম, মোহাম্মদ ইমরান, মোহাম্মদ শফি শুভ, মোহাম্মদ আরিফুল আকবর প্রমুখ।
মতবিনিময় সভা শেষে সংগঠনের নেতৃবৃন্দ প্রধান অতিথি বন্দর থানা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হাজী মোহাম্মদ ইলিয়াসকে বঙ্গবন্ধু সৈনিক লীগ চট্টগ্রাম মহানগর কমিটির উপদেষ্টা হিসাবে মনোনীত করে ফুল দিয়ে বরণ করে নেওয়া হয়।









