
মোঃ সোহেল, প্রতিনিধিঃ
কক্সবাজার ঐতিহ্যবাহী ইসলামী সাংস্কৃতিক সংগঠন সূর্যকিরণ ইসলামী শিল্পীগোষ্ঠীর উদ্যোগে ইফতার মাহফিল আয়োজিত হয়েছে। শনিবার (৩০ মার্চ) হারবাং ইউনিয়নের গয়ালমারা ৮ নং ওয়ার্ডের চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কে পশ্চিম পাশে রাব্বানী গ্রুপের ফার্মে মাঠে সম্পন্ন হয়।
সংগঠনের প্রতিষ্টাতা পরিচালক ও বিশিষ্ট কন্ঠ শিল্পী ও হারবাং গয়ালমারা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ রুবেল হোসেনের সভাপতিত্বে ও মুহাম্মদ জিয়াবুলের সঞ্চালনায় ইফতার পূর্ব আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং গয়ালমারা দাখিল মাদ্রাসার সুপার মাওলানা তৈয়্যবুর রহমান সাঈদী ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হারবাং আলী পাড়া জামে মসজিদের খতিব মাওলানা নুরুল আমিন ফারুকী ,সেন্ট্রাল পাবলিক স্কুলের শিক্ষক মোঃ সালাউদ্দিন, উওর হারবাং উচ্চ বিদ্যালয়ের শিক্ষক মোঃ মিজানুর রহমান, হারবাং গয়ালমারা দাখিল মাদ্রাসার শিক্ষক মোঃ জাহেদ, হারবাং গয়ালমারা দাখিল মাদ্রাসার শিক্ষক মাষ্টার মোরশেদ আলম রুবেল ,উপস্থিত ছিলেন সূর্যকিরণ ইসলামী শিল্পীগোষ্ঠীর সকল সদস্য বৃন্দ ও হারবাং গয়ালমারা দাখিল মাদ্রাসার শিক্ষার্থীরা,
ইসলামী সংস্কৃতির বিকাশে সূর্যকিরণ ইসলামী শিল্পীগোষ্ঠীর অবদান তুলে ধরে অশ্লিল ও অপসাংস্কৃতির ছোবলে সমাজ ও তরুণ প্রজন্মের নীতি-নৈতিকতা যখন বিপন্ন সে সময় সূর্যকিরণ ইসলামী শিল্পীগোষ্ঠীর অবদান অপরিসীম। একটি সমাজকে নীতি-নৈতিকতায় শুদ্ধ করতে সুস্থ সাংস্কৃতির বিকল্প নেই।









