লাখ টাকার জালনোটসহ বোয়ালখালীর যুবক গ্রেপ্তার

 

মো নুরুল্লা সবুজ চট্টগ্রাম ,বোয়ালখলী উপজেলা ,প্রতিনিধি :

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী এলাকায় অভিযান চালিয়ে এক লাখ টাকার জালনোটসহ তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বৃহস্পতিবার (২৮ মার্চ) কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম ওবায়দুল হক এ তথ্য জানান।

গ্রেপ্তারকৃতরা হলেন, কক্সবাজার জেলার পেকুয়া থানার রাজাখালী ইউনিয়নের গোলাম কাদেরের ছেলে মো. মনিরুল আলম (৪৭), বাকলিয়া থানার কালামিয়া বাজারের মৃত ইউনুছের ছেলে মো. হারুনুর রশিদ (৩৪ এবং বোয়ালখালী উপজেলার পশ্চিম গোমদন্দী এলাকার মো. নুরুল আলমের ছেলে মো. মাসুদ আলম প্রকাশ চৌধুরী (৩৫)।

কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম ওবায়দুল হক বলেন, গত ২৩ মার্চ স্টেশন রোড থেকে মনিরুল এবং হারুনুর রশিদকে গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে এক লাখ টাকার জালনোট উদ্ধার করা হয়। পরবর্তীতে তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে ফিরিঙ্গিবাজারে অভিযান চালিয়ে মাসুদকে গ্রেপ্তার করা হয়।

তিনি আরও বলেন, তাদের আদালতের নির্দেশে রিমান্ডে এনে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তারা জানিয়েছে, রমজানের ঈদকে সামনে রেখে চট্টগ্রাম শহরের নিউ মার্কেট, রিয়াজউদ্দিন বাজার ও টেরীবাজারসহ আশপাশ এলাকায় এসব জালনোট সরবরাহ করছিল।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়