সীতাকুণ্ডে আলোকিত শিখা ফাউন্ডেশনের উদ্যোগে ইফতার সামগ্রী বিতরণ

রুশমী আক্তার, চট্টগ্রাম জেলা প্রতিনিধিঃ

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার সলিমপুর ইউনিয়নে মানবিক সামাজিক উন্নয়নমুলক সংগঠন আলোকিত শিখা ফাউন্ডেশনের উদ্যোগে ১১ রমজান (শুক্রবার) প্রায় শতাধিক হত দরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ইফতার সামগ্রী বিতরণ করা হয়েছে।

সংগঠন পরিচালনা কমিটির সভাপতি মো. রাকিব উল্লাহ্’র সভাপতিত্বে উক্ত মহতী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে দিকনির্দেশনা মূলক বক্তব্য রাখেন আলোকিত শিখা ফাউন্ডেশনের প্রধান উপদেষ্টা ডা: এস.এম.আবু বকর শহিদ। বিশেষ অতিথি ছিলেন উক্ত ফাউন্ডেশনের প্রধান প্রতিষ্ঠাতা মো. সোয়াইবুল ইসলাম চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সহ-প্রতিষ্ঠাতা মো. গোলাম সরওয়ার, সহ-সভাপতি নয়ন আচার্য, সাধারণ সম্পাদক মো. রেজাউল হাসান, যুগ্ন সাধারণ সম্পাদক মো. আলমগীর, সাংগঠনিক সম্পাদক মো. রাহাতুল ইসলাম, অর্থ সম্পাদক মো. আইয়ুব খাঁন ,দপ্তর সম্পাদক মো. চিশতিয়া খাঁন, প্রচার সম্পাদক আরিফ আহমেদ হৃদয়, ত্রাণ ও সমাজকল্যাণ বিষয়ক সম্পাদক মো. রোমান, ধর্ম বিষয়ক সম্পাদক হাফেজ মো. তরিকুল ইসলাম-সহ সংগঠনের সদস্য মো. তানভীর, মো. বেলাল, মো. জাহিদুল ইসলাম, মো. মুন্না শাফিন, মো. আল-আমিন, মো. সৈয়দ বাপ্পি, মো. নুর-নবী, মো. মিজান প্রমুখ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়