

চট্টগ্রাম প্রতিনিধি :
২২ মার্চ ২০২৪ বাংলাদেশ ইয়ুথ ক্যাডেট ফেরাম (বিওয়াইসিএফ) চট্টগ্রাম জেলা এর উদ্দ্যাগে ইফতার মাহফিল ও গরীব ও এতিম শিশুদের জন্য ইফতার বিতরণীর আয়োজন করা হয়।
চট্টগ্রামের চকবাজারে অবস্থিত সাফা আমিন মার্কেটের ৩য় তলায় Crystal Cup রেস্টুরেন্টে এ ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে প্রধান অতিথিঃ প্রফেসর মোহাম্মদ মোজাম্মেল হক সাবেক অধ্যক্ষ পটিয়া সরকারি কলেজ, প্রধান বক্তা- শাহ্ মজিবুল হক চেয়ারম্যান বিওয়াইসিএফ,বিশেষ অতিথিঃ প্রফেসর মোঃ ইলিয়াছ উপদেষ্টা বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা,
মেজর (অবঃ) রতন দাশ উপদেষ্টা বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা,মেজর (অবঃ)রফিক উদ্দিন উপদেষ্টা বিওয়াইসিএফ চট্টগ্রাম জেলা।
আরো উপস্থিত ছিলেন মহসিন উদ্দিন চৌধুরী,মাকসুদুর রহমান রাসেল,ডাঃ এস এম মাসুম হান্নান,মাশুক মেহেদী,কাজী ইকরামুল হাসান প্রান্ত,আশিকুর রহমান,মোঃ আজিজুল ইসলাম,
মোঃ রিজওয়ান,বোরহান উদ্দিন,আমির হোসেন, আনোয়ার হোসেন,মোঃশরিফুল ইসলাম সহ কেন্দ্রীয়,জেলা/উপজেলার সভাপতি ও সাধারণ সম্পাদকগন।
উক্ত অনুষ্ঠানের আহ্বায়ক মোহাম্মদ তৌহিদ বলেন প্রতি বছরই আমরা ইফতার বিতরণ ও মাহফিলের আয়োজন করা থেকে শুরু করে বিভিন্ন সময়ে বিভিন্ন দূর্যোগে আমরা বিওয়াইসিএফ মানুষের পাশে গিয়ে দাড়িয়েছি।
আহবায়ক কমিটিতে ছিলেন মোহাম্মদ তৌহিদ সাংগঠনিক সম্পাদক
সদস্য সচিব: মো. ইব্রাহিম
সদস্য : রিয়াদুল, জুলেখা, রাকিব চৌধুরী, জিলানী এবং মাসুম।
মাহফিলে চট্টগ্রাম জেলার বিভিন্ন প্রতিষ্ঠানের সেনা,নৌ এবং বিমান বাহিনীর সাবেক ক্যাডেটরা উপস্থিত ছিলেন।
পরিশেষে দেশ ও জাতির কল্যানে দোয়ার করা হয়।









