

সুদর্শন আচার্য্য,মদন নেত্রকোনা :
মদন নেত্রকোনা গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় পালিত হয়েছে হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪ তম জন্মদিন ও জাতীয় শিশু দিবস। এ উপলক্ষে রবিবার সকাল ১০টায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পঅর্পণের মাধ্যমে শ্রদ্ধা নিবেদন করেন উপজেলা প্রশাসন, মদন থানা,উপজেলা আওয়ামী লীগ,, মুক্তিযোদ্ধা সংসদ, ও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীরা। পুষ্প অর্পণ শেষে একটি বর্ণাঢ্য রেলি অনুষ্ঠিত হয় রেলি শেষে উপজেলা পরিষদ মাঠে প্রশাসনের আয়োজনে আলোচনা সভা অনুষ্ঠিত হয় আলোচনা শেষে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের ছাত্র-ছাত্রীদের মাঝে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মজীবনের উপর কবিতা আবৃত্তি অনুষ্ঠিত হয়।উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ শাহ আলম মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মোঃ হাবিবুর রহমান উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল কুদ্দুস উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা ডাঃ মোঃ নুরুল হুদাখান উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা মোঃ হেলাল উদ্দিন তালুকদার মদন থানার অফিসার ইনচার্জ উজ্জ্বল কান্তি সরকার উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল হান্নান তালুকদার শামীম এছাড়াও উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন স্থরের প্রশাসনিক কর্মকর্তা বীরমুক্তিযোদ্ধাগণ, শিক্ষক ছাত্র ছাত্রী ও গণমাধ্যম কর্মীগণ।









