ইউপি সদস্য বজলের নেতৃত্বে ঈদগাঁও ২নং ওয়ার্ডে গ্রামীণ জনপদে অভূতপূর্ণ উন্নয়ন 

এম আবু হেনা সাগর, ঈদগাঁও প্রতিনিধিঃ

 

কক্সবাজারের নবগঠিত ঈদগাঁও উপজেলার সদর ইউনিয়ন ঈদগাঁও ২নং ওয়ার্ডের গ্রামীণ জনপদের অভূতপূর্ন উন্নয়ন হয়েছে। সাড়ে আট বছরের ব্যবধানে প্রায় ৮ কোটি টাকার বিভিন্ন ক্ষেত্রে এলাকায় উন্নয়ন হয়েছে বলেও ইউপি সদস্য সূত্রে প্রকাশ।

 

তথ্য মতে,ঈদগাঁও ইউনিয়ন পরিষদ আওতাধীন

২নং ওয়ার্ড তথা মধ্যম ও উত্তর মাইজ পাড়াতেই নানা ক্যাটাগরিতে উন্নয়ন কাজ সম্পন্ন হয়েছে। এলাকার সুদক্ষ ও কর্মঠ ইউপি সদস্য বজলুর রশিদের নেতৃত্বে নানা প্রকল্পের উন্নয়ন কর্মকাণ্ড সৃষ্টি হয়। কিছু কিছু কাজ সম্পন্ন হয়,কিছু কাজ সম্পন্নের পথে।

 

এলাকার লোকজন স্থানীয় পর্যায়ে যেমন বিচার সালিশ নিয়ে সন্তুষ্ট, তেমনি মেম্বারের উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে মোটামুটি পর্যায়ে খুশি এলাকার নানা শ্রেনী পেশার লোকজন।

 

দীর্ঘসময় ধরে স্থানীয় মেম্বার বজলুর রশিদ বৃহৎ এলাকার নারী পুরুষের সাথে ভালো পরিসরে আচার ব্যবহার আর সু-সম্পর্কই বজায় রেখে চলছেন। এমনকি কারো সাথে নেই মনোমালিন্য

এলাকাবাসীর আন্তরিকতা ও ভালোবাসা নিয়ে এগিয়ে যাচ্ছেন মেম্বার বজল। সকলের মাঝে সমানুপাতিক হারে বন্টন কার্যক্রম পরিচালনা করতেও চোখে পড়ে।

 

এদিকে ইউপি সদস্য বজলুর রশিদের সাড়ে ৮ বছরের দায়িত্ব পালনকালে তিনি অর্ধ কোটি টাকায় মেহেরঘোনা কবরস্থানের পশ্চিম পাশে রাস্তা নির্মাণ, ২৫ লক্ষ টাকার বিনিময়ে উত্তর মাইজ পাড়া কুয়াইজ্জা পুকুর হয়ে আরকান সড়ক দুইটি কালভাট,১২ লক্ষ টাকায় জুমবাড়ি হতে মাইজ পাড়া স্কুল পর্যন্ত রাস্তা নির্মাণ, ৮ লক্ষ টাকায় উত্তর মাইজ পাড়া হেফজখানা থেকে বিমান মৌলভীর ব্রিক ফিল্ড পর্যন্ত রাস্তা নির্মাণ, ১৫ লক্ষ টাকায় মেহেরঘোনা কবরস্থান সংস্কার ও ২৫ লক্ষ টাকায় হেলালের দোকান থেকে আলমের বাড়ি পর্যন্ত সড়কে আরসিসি ঢালায়।

এছাড়াও ওয়ার্ডের বিভিন্ন পয়েন্টে ছোট ও বড় অসংখ্য উন্নয়ন কর্মযজ্ঞ রয়েছে।

 

স্থানীয় লোকজন জানান,সৎ,যোগ্য,বিচক্ষণতা, কর্মঠ,আদর্শিকসহ নানা ক্ষেত্রেই বর্তমান ইউপি সদস্য বজলুর রশিদের বিকল্প নেই।

 

মেম্বার বজলের সাথে কথা হলে তিনি এন এ এন টিভিকে জানান,দায়িত্বের সাড়ে ৮ বছরের মধ্যে সকলের সহযোগিতায় প্রায় আট কোটি টাকার কাজ করেছি আমার নির্বাচনী এলাকায়।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়