মানিকগঞ্জ হরিরামপুরে কৃষকের জমি থেকে পাকা মুড়িকাটা(শাগা)পিয়াজ চুরি। স্থানীয় নেতাদের দিয়ে ধামাচাপা অতপর চোরকে ঢাকা রিহ্যাব সেন্টারে প্রেরণ

মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টার,মানিকগঞ্জঃ

 

মানিকগঞ্জ জেলা হরিরামপুর উপজেলা বাল্লা ইউনিয়নে গংগাসাগর এলাকার দরিদ্র কৃষক মোঃ সফি উদ্দিনের গোড়াইল চকে অবস্থিত তার নিজ জমিতে রোপনকৃত পাকা মুড়ি কাটা (শাগা) পেঁয়াজ চুড়ি করে নেওয়ার সময় হাতে নাতে ধরা পড়ে পাশের এলাকার হামিজ উদ্দিনের ছেলে মোঃ সোহান(২১)।

 

সোহান পাশ্ববর্তী গোড়াইল গ্রামের হামিজ উদ্দিনের ছেলে। ভুক্তভোগী কৃষক সফি উদ্দিন জানান, এবার পেঁয়াজের বীজের দাম বেশি হওয়ায় আমি খুব কষ্ট ও ধার দেনা করে গোড়াইল চকে ১ বিঘা মুড়ি কাটা ( শাগা) পেঁয়াজ রোপন করি। বাজারে হঠাৎ করে পেঁয়াজের দাম বাড়ায় মাঝে মাঝে আমার জমিতে হতে পেঁয়াজ অনেক বার চুরি হয়। আমি ধরতে পারি না ,কে আমার জমি থেকে পেঁয়াজ চুরি করে নিয়ে যায়।সে জন্য আমি দিন- রাত পাহাড়া দিতে থাকি।

 

সপ্তাহ খানেক আগে গোড়াইল গ্রামের হামিজ উদ্দিনের ছেলে সোহান সন্ধ্যার একটু পর আমার জমি থেকে ৩ বস্তা ভর্তি করে পিঁয়াজ উঠিয়ে নিয়ে যাওয়ার সময় আমি তাকে হাতে -নাতে ধরে ফেলি। এ ঘটনায় সমাজে বিচার চাইলেন সোহানের পরিবার থেকে আমাকে স্থানীয় ও আশপাশের এলাকার নেতাদের দিয়ে ভয়-ভীতি দেখান এবং কোন রকম শালিশ বিচার করে সমাধান করে বিষয়টি ধামাচাপা দেয়। আমি তাদের ভয়ে বাধ্য হয়ে মেনে নেই‌। এ ঘটনায় আমি চোর সোহানের বিরুদ্ধে থানায় অভিযোগ করতে চেয়েছিলাম কিন্তু ভয়ে সাহস পাইনি। এখনো আমি আঁতংকে আছি কেননা সোহান একজন মাদকাসক্ত। ওর দল বড়। আমি গরীব। যদি আমাকে কিছু করে ফেলে।

 

সোহান এ পর্যন্ত এলাকায় বিভিন্ন ধরনের অপকর্ম ঘটিয়েছে। এ বিষয়ে সোহানের পরিবারের কাছে জানতে চাইলে সোহানের মা ডলি আক্তার প্রথমে ঘটনা অস্বীকার করে বলেন ,আমার ছেলে নির্দোষ এবং চক্রান্তের শিকার হয়েছিল। অল্প কয়েকটা পিয়াজ এনেছিল। ওর নানা মানে আমার বাবা মোঃ সোরহাব হাজারি এর সমাধান করেছেন। এ বিষয়ে সোহানের নানা সোরহাব হাজারিকে জিজ্ঞাসা করা হলে তিনি বলেন, আমার নাতি ছিল মাদকাসক্ত। এলাকার খারাপ ছেলেদের সাথে তার উঠবস ছিল। তাই তাদের ফাঁদে পড়ে এই চুরির ঘটনার সাথে জড়িয়ে পড়ে। বিষয়টি সমাধান হয়েছে। নাতিকে আমি ঢাকা রিহ্যাব সেন্টারে পাঠিয়েছি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়