
উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধিঃ
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় ‘জাতীয় প্রাথমিক শিক্ষা পদক’ প্রতিযোগিতা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অধিদপ্তরের আয়োজনে রবিবার সকাল ১০ টায় উল্লাপাড়া পৌর এলাকার কাওয়াক হাসপাতাল মাঠে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রাথমিক শিক্ষা পদক অনুষ্ঠানে উল্লাপাড়া উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিরাজগঞ্জ-৪ (উল্লাপাড়া-সলঙ্গা) আসনের সংসদ সদস্য এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি বীর মুক্তিযোদ্ধা শফিকুল ইসলাম শফি।
এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা পরিষদের ( অস্থায়ী) চেয়ারম্যান মোঃ মনিরুজ্জামান পান্না, পৌর মেয়র এস এম নজরুল ইসলাম, মহিলা ভাইস চেয়ারম্যান রীবলী ইসলাম কবিতা, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সানোয়ার হোসেন, উপজেলা আওয়ামী লীগের কৃষি বিষয়ক সম্পাদক মজনু মিয়া, শিক্ষা ও মানবকল্যাণ বিষয়ক সম্পাদক শফিউল আলম হেভেন, সহ প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক আমিনুজ্জামান অলক, আওয়ামী লীগ নেতা নবী নেওয়াজ খান বিনু, সদর উল্লাপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আবু সাঈদ স্বপন প্রমুখ।
শিক্ষা পদক প্রতিযোগিতায় পৌরসভা সহ উপজেলার ১৪ টি ইউনিয়নের প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা ৫৪ টি ইভেন্টে অংশ নেয়। এতে দৌড়, লাফ, দীর্ঘ লাফ, বিস্কুট দৌড়, দলীয় নৃত্য, একক নৃত্য, অভিনয় সহ অন্যান্য খেলায় অংশ গ্রহণ করে তারা।পরে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন প্রধান অতিথি।









