আজ পরমাণু বিজ্ঞানী ড. ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী

নিজস্ব প্রতিবেদকঃ

 

দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার স্বামী প্রয়াত ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী আজ (১৬ ফেব্রুয়ারি)। বরেণ্য এ পরামাণু বিজ্ঞানীর জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালনের উদ্যোগ নেওয়া হয়েছে।

 

এ উপলক্ষ্যে পীরগঞ্জ উপজেলা প্রশাসন, পীরগঞ্জ উপজেলা আওয়ামী লীগ, এম.এ ওয়াজেদ ফাউন্ডেশন এবং আওয়ামী লীগের অঙ্গসংগঠন শ্রদ্ধাঞ্জলি নিবেদন, স্মৃতিচারণ, ফাতেহাপাঠ, মিলাদ মাহফিল, গরিব ও দুস্থদের মাঝে খাবার বিতরণসহ নানা কর্মসূচি পালনের উদ্যোগ গ্রহণ করেছে।

 

শুক্রবার (১৬ ফেব্রুয়ারি) সকাল থেকে প্রয়াত বিজ্ঞানীর বাসভবন লালদীঘির ফতেহপুরের জয়সদন, উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয় ও উপজেলা পরিষদ মিলনায়তনে এসব কর্মসূচি পালিত হবে।

 

স্থানীয় সূত্র জানায়, সকালে বিজ্ঞানীর কবরে ফুল দিয়ে শ্রদ্ধাঞ্জলি নিবেদনের মধ্যদিয়ে দিনের কর্মসূচির সূচনা হবে। সকালে জয় সদন প্রাঙ্গণে দোয়া মাহফিল, আলোচনা সভা, তবারক বিতরণ, বিকেলে উপজেলা প্রশাসনের উদ্যোগে স্মৃতিচারণ ও উপজেলা জামে মসজিদে বিশেষ মোনাজাত, বিকেলে দলীয় কার্যালয়ে স্মৃতিচারণ দোয়া ও মিলাদ অনুষ্ঠিত হবে।

 

এছাড়াও জেলা প্রশাসকের উদ্যোগে গোপিনাথপুর হাফিজিয়া মাদ্রাসা ও এতিমখানায় কোরআন খতম ও শিক্ষার্থীদের উন্নত মানের খাবার পরিবেশন করা হবে। উপজেলা নির্বাহী কর্মকর্তা ইকবাল হাসান ও উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও প্রয়াত বিজ্ঞানীর ভাতিজা পৌর মেয়র তাজিমুল ইসলাম শামীম এসব কর্মসূচী নিশ্চিত করেন।

 

উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলা প্রশাসনের উদ্যোগে প্রয়াত দেশ বরেণ্য পরমাণু বিজ্ঞানী ড. এম এ ওয়াজেদ মিয়ার ৮২তম জন্মবার্ষিকী উদযাপন উপলক্ষ্যে আলোচনা সভায় উপস্থিত থাকবেন পীরগঞ্জ আসনের এমপি ও জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়