অদ্বৈত-অচ্যুত মিশন মহেশখালী উপজেলা শাখার অভিষেক ও সভা অনুষ্ঠিত

সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধিঃ

 

পাহাড়দ্বীপ মহেশখালী উপজেলা, যেখানে হিন্দু সম্প্রদায়ের ধর্মীয় তীর্থস্থান দেবাদী-দেব মহাদেব ও শ্রী শ্রী মা পার্বতী দেবীর অবস্থান। অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার নব কমিটি উদ্দ্যোগে আয়োজিত অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা অদ্য ১৬ই ফেব্রুয়ারি(শুক্রবার) শ্রী শ্রী আদিনাথ মন্দির পাদ দেশে অবস্থিত ” শ্রী শ্রী অদ্বৈত-অচ্যুত ধামে” অনুষ্ঠিত হয়েছে।

 

উল্লেখ্য গত ২ ফেব্রুয়ারি অদ্বৈত-অচ্যুত মিশন বাংলাদেশ মহেশখালী উপজেলা শাখার সম্মেলনের মধ্য দিয়ে দুইটি কমিটি অনুমোদন দেন কেন্দ্রীয় কমিটি। এতে মহেশখালী উপজেলা শাখার সভাপতি হিসেবে শ্রী তপন কান্তি দে (শিক্ষক) ও সাধারণ সম্পাদক শ্রী প্রনব দে ঈদুল (সাবেক কাউন্সিলর) এবং শ্রী শ্রী -অদ্বৈত-অচ্যুত ধাম পরিচালনা কমিটির সভাপতি শ্রী সন্তোষ কুমার দে ও সাধারণ সম্পাদক শ্রী রাজু মোহন দে পদে ঘোষণা করেন।

 

উক্ত কমিটি অনুমোদন হওয়ার পর এই প্রথম অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে। উক্ত সভায় বিভিন্ন পদের সদস্যগন আগামী দিনের কার্যক্রম কিভাবে আরো উন্নতি করা যায়, শ্রী শ্রী -অদ্বৈত-অচ্যুত ধাম আয়-ব্যয় সহ বিবিধ আলোচনা করা হয়। এছাড়া আগামীতে শ্রী শ্রী শিব চতুর্দশী দর্শন ও মেলা ২০২৪ উপলক্ষে ফ্রি চিকিৎসা ক্যাম্প গঠনে উদ্দ্যোগ গ্রহন করা হয়।

 

উক্ত অভিষেক অনুষ্ঠান ও সাধারণ সভায় বক্তব্য রাখেন- বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ মহেশখালী শাখার সা: সম্পাদক শ্রী রতন দে(সা: কাউন্সিলর), সীতাকুণ্ড সাইন কমিটির যুগ্ম সম্পাদক ও মহেশখালী পৌরসভার কাউন্সিলর প্রনব দে, অ্যাডভোকেট বিপন দে, শ্রী রাজু মোহন দে, শ্রীমন্ত দে, নিপেন্দ্র দে, শ্রী সম্ভু দে (শিক্ষক) সহ প্রমুখ। সভায় সভাপতিত্ব করেন শ্রী সন্তোষ কুমার দে ও সঞ্চালনায় ছিলেন শ্রী প্রনব দে ঈদুল (সাবেক কাউন্সিলর)।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়