
মো:খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধিঃ
বিজ্ঞানমনস্ক ও প্রযুক্তিগত দক্ষতায় ব্রাহ্মণবাড়িয়ায় “ বিজ্ঞান ও প্রযুক্তি, উদ্ভাবনেই সমৃদ্ধি” এই প্রতিপাদ্যকে সামনে রেখে দিনব্যাপী ৪৫ তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও ৮ম বিজ্ঞান অলিম্পিয়াড মেলা উদ্বোধন করা হয়েছে।
মঙ্গলবার (১৩ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় উপজেলা পরিষদের অডিটরিয়ামে জাতীয় বিজ্ঞান ও জাদুঘরের ত্বত্তাবধানে ও বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় উপজেলা প্রশাসনের উদ্যোগে বিভিন্ন স্কুলের অর্ধশতাধিক স্থল মেলায় অংশ গ্রহণ করে ।
ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ সেলিম শেখ এর সভাপতিত্বে আলোচনা সভা ও মেলা উদ্ভোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্রাহ্মণবাড়িয়া বিশ্ববিদ্যালয় কোষাধক্ষ ও সাবেক মহাপরিচালক (গ্রেড-১), মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তর বাংলাদেশ দেশবরেণ্য শিক্ষাবিদ, তিতাস পাড়ের বেগম রোকেয়া খ্যাত প্রফেসর ফাহিমা খাতুন।
এছাড়াও বিশেষ অতিথি ছিলেন সদর উপজেলা(ভারপ্রাপ্ত) চেয়ারম্যান এড. লোকমান হোসেন, সদর মডেলা থানার ভারপ্রাপ্ত কর্মকরতা মো. আসলাম হোসেন, সদর উপজেলা শিক্ষা (মাধ্যমিক)অফিসার জুলফিকার, সদর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক এইচ এম মাহবুবুর রহমান, ব্রাহ্মণবাডিয়া সাহিত্য একাডেমি সভাপতি জয়দুল হোসেন প্রমুখ।
আলোচনা শেষে মেলা উদ্ভোধন ও জাতীয় বিজ্ঞান মেলা অংশগ্রহণকারী বিভিন্ন স্কুলের স্টলে শিক্ষার্থীদের উদ্ভাবনী গুলো ঘুরে দেখেন অতিথিবৃন্দ। উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীরা এবং দর্শণার্থীরা শিক্ষার্থীদের উদ্ভাবনী স্টল ঘুরে ঘুরে উপভোগ করছেন। মেলা আগামীকাল বুধবার পর্যন্ত প্রদর্শণী চলবে ও বিজয়ী প্রতিষ্ঠানকে পুরষ্কার প্রদান করা হবে।









