মালিক পক্ষের বিশাল অংকের অর্থ আত্মসাত করে অবশেষে উধাও নজরুল ইসলাম খোকন 

চট্টগ্রাম প্রতিনিধিঃ  শ্রমিক লীগের সাবেক নেতা নজরুলের ক্ষমতার দাপট দেখিয়ে অটোটেম্পো রেজিষ্ট্রেশন করিয়ে দেবার নামে নগদ অর্থ আদায় করে লাপাত্তা নজরুল ইসলাম খোকন।চট্টগ্রাম মহানগরীতে থ্রি হুইলার অটোটেম্পো রেজিষ্ট্রেশন ও রুট পারমিটের নামে অর্থ আত্মসাতের অভিযোগ উঠেছে চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ (রেজিঃ নং চট্ট ১৪৬৯) এর কথিত সাবেক সাধারন সম্পাদক নজরুল ইসলাম’র বিরুদ্ধে ।

 

গত বৃস্থপতিবার ০৮ ফেব্রুয়ারী চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ (সিএমপি ) কমিশনার বরাবর থ্রি হুইলার অটোটেম্পো’র তিন মালিক একটি অভিযোগ দায়ের করেন।অভিযোগে বাদী হিসাবে ফারুক, জসিম ও সাদ্দাম কথিত শ্রমিক লীগ নেতা নজরুল ইসলামের বিরুদ্ধে অর্থ আত্মসাৎ ও প্রতারণার ব্যাপারে বিস্তারিত তুলে ধরেন।

 

অভিযোগ সূত্রে জানা যায়, থ্রি-হুইলার অটোটেম্পো ইঞ্জিঃ নং R7F 2887188 চ্যাসিস নং MBX 0000DFVG 480921, থ্রি-হুইলার অটোটেম্পো ইঞ্জিঃ নং BBZWHJ 48074, চ্যাসিস নং MB2A41AZXHWJ 80720 ও থ্রি-হুইলার অটোটেম্পো ইঞ্জিঃ নং R7F 28870000, চ্যাসিস নং MBX0000DRVG 480316 মডেলের গাড়ী গুলো চট্টগ্রাম বিআরটিএ থেকে রেজিষ্ট্রেশন ও রুট পারমিট করে দেওয়ার আশ্বাস দিয়ে ২০২২ সালে গাড়ি প্রতি ৪৫,০০০ টাকা করে মোট ১,৩৫,০০০ টাকা গ্রহণ করেন নজরুল ইসলাম। কিন্তু গাড়ি গুলোর রেজিষ্ট্রেশন ও রুট পারমিট করে না দিয়ে চট্টগ্রাম নগরীর রাহাত্তার পুল থেকে চকবাজার পর্যন্ত চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগ (রেজিঃ নং চট্ট ১৪৬৯) এর ব্যানারে রীট পিটিশন মামলা নং ৬৭৫৬/২০২২ এর আদেশের অধীনে এই থ্রি-হুইলার অটোটেম্পো গুলো কিছুদিন রাস্তায় চালানোর ব্যবস্থা করে দেন এই শ্রমিক নেতা। কিন্তু গাড়ি গুলো রাস্তায় চালাতে গিয়ে কথিত শ্রমিকলীগ নেতা নজরুল ইসলামের ভাই মোঃ সুমন সহ লাইনম্যান মনির হোসেন প্রকাশ মইন্যার মাধ্যমে প্রতিটি গাড়ীর ভর্তি ফি ৩০,০০০ টাকা ও দৈনিক চাঁদা ৩০০ টাকা করে মাসিক ৩,০০০ টাকা আদায় করেন। সর্বশেষ গত ২৮ জুলাই ২০২২ ইং মহামান্য হাইকোর্ট রীট পিটিশন মামলা নং ৬৭৫৬/ ২০২২ আদেশ বাতিল হলে সিএমপি ট্রাফিক বিভাগ গাড়ী গুলো রাস্তায় চলাচল বন্ধ করে দেন। গাড়ি গুলো চলাচল বন্ধ হওয়ায় কথিত শ্রমিকলীগ নেতা নজরুল ইসলামের কাছে রেজিষ্ট্রেশন ও রুট পারমিটের জন্য দেওয়া টাকা ও গাড়ির ফাইল ফেরত চাইলে তা অস্বীকার করে তাদের কে হত্যা করে লাশ ঘুম ও মিথ্যা মামলায় জেল খাটানো হুমকি প্রদান করলে নিরুপায় হয়ে এই ৩ জন পরিবহন মালিক বাকলিয়া থানায় অভিযোগ দিতে গেলে গত ৩০/০১/২০২৪ ইং তারিখ বিকাল ৪ টায় শাহ আমানত সেতু সংযোগ সড়ক ৫ নং ব্রীজের মুখে নজরুল ইসলাম, মোঃ সুমন, মইন্যা, কুত্তা রাশেদ সহ অজ্ঞাত চার/পাঁচ জন হাজির হয়ে অস্ত্রের ভয় দেখিয়ে থানায় অভিযোগ দিতে বাধা প্রদান করায় আইনানুগ ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশ কমিশনার নিকট আবেদন করেন ভুক্তভোগীরা।

আরেক ‘ভুক্তভোগী’ চট্টগ্রাম অটোরিকশা-অটোটেম্পো শ্রমিক লীগের সভাপতি উজ্জল ‍বিশ্বাস জানান, চট্টগ্রাম অটোরিকশা অটোটেম্পো শ্রমিক লীগের স্বঘোষিত সাধারন সম্পাদক নজরুল ইসলাম খোকন পেশাদার একজন চাঁদাবাজ ও ধান্ধাবাজ শ্রেণির লোক তার বিরুদ্ধে আমি একাধিক অভিযোগ দায়ের করেছি। তার নিজস্ব কিছু লোকজন নিয়ে সিন্ডিকেট গঠন করে বিভিন্ন দপ্তর থেকে অনৈতিক সুবিধা আদায়ের পুলিশের ট্রাফিক বিভাগ, বিআরটিএ এর কর্মকর্তা ও পুলিশের বিরুদ্ধে বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করা তার নেশা ও পেশা। শুধু তাই নই শ্রমিক লীগ নেতার সাইনর্বোডে পরিবহন মালিকদের মিথ্যে আশ্বাস ও তথ্য দিয়ে তাদের ব্যবহার করে বিআরটিএ এর কর্মকর্তাদের বিরুদ্ধে বিভিন্ন সময় বিভিন্ন দপ্তরে অভিযোগ দায়ের করে বিআরটিএ কর্মকর্তাদের চাপে রেখে গাড়ির রেজিষ্টেশন, রোড় পারমিট, সিএনজি স্ক্র্যাপকরণ করে দেওয়ার আশ্বাস দিয়ে প্রতারণার মাধ্যমে মালিকদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে আসছে এই নেতা। কিন্তু পরিবহন মালিকরা (অভিযোগকারী) যখন নজরুল ইসলাম খোকনের ছল চাতুরি বুঝতে পারে তখন তাদের দায়েরকৃত অভিযোগ গুলো প্রত্যাহার করে নেই। মোঃ নজরুল ইসলাম খোকনের এই প্রতারণার ফাঁদে পরিবহণ মালিকরা সর্বহারা তো হচ্ছেন তার পাশাপাশি পরিবহণ সেক্টরে অসন্তোষ চলছে।

 

এদিকে, নজরুল ইসলাম খোকনের এমন একটি রোষানলের স্বীকার হওয়া নগরীর হালিশহর থানার উপ পরিদর্শক সোহেল রানা বলেন, ‘আমাকে থানা থেকে নজরুল ইসলাম খোকনের বিরুদ্ধে একটি অভিযোগের তদন্তভার দেওয়া হয়েছে। অভিযোগ তদন্ত করতে গিয়ে আইনানুগ যা আনুষ্ঠানিকতা দরকার, সবই করেছি। কিন্তু হঠাৎ নজরুল ইসলাম খোকন আমার বিরুদ্ধে একটি মিথ্যা অভিযোগ দায়ের করেন পুলিশ কমিশনার মহোদয়ের কাছে। তার বিপরীতে আমিও একটি জিডি করি নজরুল ইসলাম খোকনের বিরুদ্ধে। তিনি আরো জানান মোঃ নজরুল ইসলাম খোকনের বিরুদ্ধে চাঁদাবাজি, মারধর, হুমকিসহ বেশ কয়েকটি মামলা আছে নগরীর বিভিন্ন থানায়।

 

বিভিন্ন পত্র পত্রিকায় তার অপরাধ নিয়ে বিভিন্ন নিউজ হওয়ায় অভিযুক্ত মোঃ নজরুল ইসলাম খোকন কে একাধিকবার কল করলে ও তার মুঠেফোন বন্ধ থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়