টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও হিউম্যান এইড’র জরুরী সভা : এমপি বদির কটেজ পরিদর্শন 

মোঃআলমগীর আজিজ,টেকনাফ:

 

জাঁকজমকপূর্ণভাবে আগামী ২৪ ফেব্রুয়ারি শনিবার হিউম্যান এইড’র টেকনাফ শাখা উদ্বোধন, সূধী সমাবেশ গুণীজন সংবর্ধনা, বার্ষিক বনভোজন ও সাংস্কৃতিক অনুষ্ঠান উপলক্ষে টেকনাফ উপজেলা প্রেসক্লাব ও হিউম্যান এইড ইন্টারন্যাশনাল টেকনাফ উপজেলা শাখার যৌথ উদ্যোগে জরুরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

১০ফেব্রুয়ারি শনিবার সকাল ১১ টার সময় প্রেসক্লাবের কার্যালয়ে সংগঠনের সভাপতি নুরুল হোসাইন এর সভাপতিত্বে, সাধারণ সম্পাদক হারুনর রশিদ সিকদার ও মোঃ আজিজ উল্লাহ’র পরিচালনায় এ সভা অনুষ্ঠিত হয়।

 

সভার শেষে সী-বীচ পয়েন্ট মেরিন ড্রাইভ এমপি বদি কটেজ পরিদর্শনে গেলেন,টেকনাফ উপজেলা প্রেসক্লাবের সভাপতি ও হিউম্যান এইড’র সভাপতি নুরুল হোসাইন,হিউম্যান এইডের সহ-সভাপতি রেজাউল করিম শরীফ,কলিম উল্লাহ, সাধারন সম্পাদক হারুনর রশিদ সিকদার ও প্রেসক্লাবের সাধারন সম্পাদক আজিজ উল্লাহ আজিজ সহ সকল নেতৃবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়