পেকুয়ায় সিপিপি’র নির্বাচন সম্পন্ন

সোহেল আজিম,পেকুয়া (কক্সবাজার)প্রতিনিধিঃ

 

কক্সবাজারের পেকুয়ায় তিন ক্যাটাগরিতে ঘুর্ণিঝড় প্রস্তুতি কর্মসুচি (সিপিপি) এর উপজেলা টিম লিডার,ডেপুটি টিম লিডার (পুরুষ) ও ডেপুটি টিম লিডার (মহিলা) নির্বাচন সম্পন্ন হয়েছে। স্বাধীনতার পর সারা বাংলাদেশে দ্বিতীয় ও উপজেলা পর্যায়ে প্রথমবারের মতো এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ৭ফেব্রুয়ারি (বুধবার) সকাল ১০ টায় উপজেলা পরিষদের হলরুমে এ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। এতে উপজেলা টিম লিডার নির্বাচিত হয়েছেন আবুল কাসেম সিকদার তার প্রাপ্ত ভোট ৩০ এবং প্রতিদ্বন্ধি প্রার্থী আনোয়ারুল আজিম চৌধুরী বাবুল পেয়েছেন ১৭ ভোট।

 

ডেপুটি টিম লিডার (পুরুষ) নির্বাচিত হয়েছেন মো.শাহিদুল ইসলাম। তিনি পেয়েছেন ৩৩ ভোট। প্রতিদ্বন্ধি প্রার্থী মো.হাসমত আলী পেয়েছেন ১৫ ভোট। ডেপুটি টিম লিডার (মহিলা) ছেনুয়ারা বেগম ৩৫ ভোট পেয়ে নির্বাচিত হয়েছেন। প্রতিদ্বন্ধি প্রার্থী সোফাইদা ইয়াসমিন পেয়েছেন ৯ ভোট। তিন ক্যাটাগরিতে মোট ভোটার সংখ্যা ১৪৭ জন। এদিন ১৪৫জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন।

নির্বাচনের প্রধান দায়িত্ব পালন করেন কক্সবাজার জেলা সিপিপি’র উপপরিচালক হাসানুল আমিন,পেকুয়ার  সহকারি পরিচালক মাহতাবুল বারী।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়