চকরিয়ার হারবাংয়ে ঈগলবাস-কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষ নিহত ৩

মোঃ সোহেল, কক্সবাজার জেলা প্রতিনিধি:

 

 

চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় যাত্রীবাহি ঈগল পরিবহনের বাস ও স্কয়ার ফার্মাস্টিক্যালের ঔষধ সরবরহকারী কাভার্ড ভ্যানের মুখোমুখি সংঘর্ষে নারীসহ ৩জন নিহত হয়েছেন। আহত হয়েছেন আরো ৩জন।

 

বৃহস্পতিবার (৮ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ১০ টার দিকে চকরিয়া উপজেলার হারবাং ইউনিয়নের ‘আরএফএল’ ফ্যাক্টরির সামনের মহাসড়কে এ দূর্ঘটনা ঘটে। এ ঘটনায় নিহতরা হলেন- পালাকাটা ২নম্বর ওয়ার্ড এলাকার আব্দুল আলীর মেয়ে রুবিদা আক্তার (২৬), চন্দনাইশের হাশিমপুর এলাকার কবির আহমেদের ছেলে বশির মিয়া (৩৫) ও লোহাগাড়া হামজারপাড়া এলাকার মৃত নুরুল মেস্ত্রীর ছেলে আব্দু শুক্কুর মুন্না (৪৫)। এমনটিই নিশ্চিত করেছেন চিরিংগা হাইওয়ে থানার এএসআই জসিম উদ্দিন।

এবিষয়ে চিরিংগা হাইওয়ে থানার ইনচার্জ মাহবুব ভূইয়া বলেন, আহতদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়েছে। দুর্ঘটনা কবলিত গাড়ি ২টি জব্দ করা হয়েছে। এই দুর্ঘটনায় আহত হয়েছেন আরও ৩ থেকে ৪ জন। এ ব্যাপারে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়