চট্টগ্রামের প্রিমিয়ার ক্রিকেট লিগের দল বদলের প্রথম দিনেই উৎসব মুখর করে তুলেছে ব্রাদার্স ইউনিয়ন

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

এবারের প্রিমিয়ার ক্রিকেট লিগে শক্তিশালী দল নিয়ে এগিয়ে যেতে চান ব্রাদার্স ইউনিয়ন।রবিবার দল বদলের প্রথম দিনেই ব্রাদার্স ইউনিয়নে যোগ দিয়েছে একঝাক তরুণ এবং তারকা ক্রিকেটার।

 

 

ফেব্রুয়ারির ২২ তারিখ থেকে মাঠে গড়াতে যাচ্ছে চট্টগ্রাম প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের নতুন মৌসুম। আসন্ন লিগকে কেন্দ্র করে বেশ আগে থেকেই দল গোছানোর কাজ শুরু করে দেয় বিভিন্ন দল। তবে দলবদলের প্রথমদিন সেটির আনুষ্ঠানিকরূপ দেখা যায় চট্টগ্রাম এম এ আজিজ স্টেডিয়ামের ক্রিকেট কমিটির কার্যালয়ে।

 

উৎসবমুখর পরিবেশে শুরু হওয়া সিজেকেএস প্রিমিয়ার ডিভিশন ক্রিকেট লিগের দলবদলের প্রথম দিনে ৫ দলের মোট ৩৭ জন খেলোয়াড় দলবদল করেন। এর মধ্যে বেশ কয়েকজন তারকা খেলোয়াড়সহ ০৯ জনকে দলে ভিড়িয়ে চমক দেখিয়েছে ব্রাদার্স ইউনিয়ন।

 

 

দলবদল অনুষ্ঠানে ব্রাদার্স ইউনিয়ন ক্রিকেট কমিটি চেয়ারম্যান শৈবাল দাশ সুমন সম্পাদক রাশেদ আলী, টীম ম্যনেজার ওয়াহিদুল আলম শিমুল খেলোয়াড় এবং কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

 

এতে আরও উপস্থিত ছিলেন এ কে এম আবদুল হান্নান আকবর, অহীদ সিরাজ চৌধুরী স্বপন, শওকত হোছাইন এবং হাসান মুরাদ বিপ্লব প্রমুখ সিজেকেএস ও ক্রিকেট কমিটির কর্মকর্তাবৃন্দ।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়