মাসুদ রানা জামালপুর জেলা প্রতিনিধিঃ
জামালপুরে পল্লী মঙ্গল কর্মসূচির উদ্যোগে তাদের গরীব, অসহায় ও অসচ্ছল সদস্যদের মাঝে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করা হয়েছে।
রবিবার সকালে পৌর শহরের বেলটিয়া পল্লী মঙ্গল কর্মসূচির জামালপুর শাখা অফিস প্রাঙ্গণে এই শীতবস্ত্র বিতরণের আয়োজন করা হয়। এসময় উপস্থিত ছিলেন পল্লী মঙ্গল কর্মসূচির ময়মনসিংহের খাগডহর জোনের প্রোগ্রাম ম্যানেজার মো. ওহেদুল ইসলাম, জামালপুর এরিয়ার সহকারী প্রোগ্রাম ম্যানেজার মো. ইউনুস আলী, আইসিটি অফিসার আল আমিন সহ আরো অনেকে।
এসময় ৪ শতাধিক গরীব অসহায় ও অসচ্ছল সদস্যদের হাতে শীতবস্ত্র তুলে দেন উপস্থিত কর্মকর্তাগণ।