সাতকানিয়ার হলুদিয়া ন্যাচারাল পার্ক এলাকা থেকে আগর কাঠ জব্দ

মো: আরিফুল ইসলাম, বিশেষ প্রতিনিধিঃ

 

 

চট্টগ্রামের সাতকানিয়া উপজেলার হলুদিয়া ন্যাচারাল পার্ক এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে জড়ো করে রাখা আগর কাঠ জব্দ করেছে বন বিভাগ।

 

 

২১ জানুয়ারি বিকেল ৪ টায় পদুয়া বন রেঞ্জ কর্মকর্তা মঞ্জুর মোর্শেদের নির্দেশে বড়দুয়ারা ফরেস্ট বিট চেক স্টেশনের কর্মকর্তা ও বন কর্মীরা অভিযান চালিয়ে এই আগর কাঠগুলো জব্দ করে বিট অফিস হেফাজতে নিয়ে আসেন।

 

 

অভিযানের বিষয়ে বড়দুয়ারা ফরেস্ট বিট কর্মকর্তা মোস্তাফিজুর রহমান জানান জানান, কে বা কারা রাতের অন্ধকার কেটে অবৈধভাবে পাচারের উদ্দেশ্যে কাঠগুলো জড়ো করে। গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে কাঠগুলো জব্দ করা হয়। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়