মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে এক'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ ফারহানা আক্তার ইমা(২৪) নামের এক নারিকে আটক করেছেন থানা পুলিশ। আটককৃত ওই নারী উপজেলার জার্মিত্তা ইউনিয়নের সুদক্ষিরা গ্রামের মো.সালাউদ্দিনের স্ত্রী। এছাড়া এ মাদক কারবারের সাথে জড়িত থাকার অভিযোগে স্বামী সালাউদ্দিন নিজেও পলাতক রয়েছেন।
শনিবার(২০ জানুয়ারি) দুপুর সাড়ে ১২ টার দিকে সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.জিয়ারুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
থানা পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার দিবাগত রাত সোয়া ১০ টার দিকে এসআই সুমন চক্রবর্তী সঙ্গীয় ফোর্স নিয়ে উপজেলার সুদক্ষিরা গ্রামের মৃত গিয়াসউদ্দিনের ছেলে সালাউদ্দিনের বাড়ী অভিযান চালায়। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে সালাউদ্দিন পালিয়ে যায়। পরে তার স্ত্রীর ফারহানা আক্তারের হেফাজতে থাকা এক'শ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাকে আটক করেন পুলিশ।
সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি) মো.জিয়ারুল ইসলাম জানান, আটককৃত নারীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দিয়ে আদালতে প্রেরন করা হয়েছে। তিনি আরো জানান, আটককৃতের পলাতক স্বামী সালাউদ্দিনের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে। তাকে গ্রেফতারে চেষ্টা অব্যাহত রয়েছে।