
নিজস্ব প্রতিবেদকঃ
স্পেশাল স্মাইলস’সমাজের সুবিধাবঞ্চিত মানুষদের নিয়ে কাজ করে, এই সংগঠনের মূল উদ্দেশ্য হল সমাজের দুঃখী মানুষ গুলো তাদের দুঃখদুর্দশা কাটিয়ে একটি অপেক্ষাকৃত সুখী সচল জীবন যাপন করুক।
গত শুক্রবার (১৯ জানুয়ারি) দুপুরে উক্ত মানবিক সংগঠনের Special smiles”এর সভাপতি ও প্রতিষ্ঠাতা সামান্নাজ বারি খুশবু ও তার টিম এর উদ্যোগে সুবিধাবঞ্চিত বাচ্চাদের জন্য ছোট একটি প্রোগ্রাম আয়োজন করা হয়, বাচ্চাদের জন্য তাদের প্রিয় দুপুরের খাবারের ব্যবস্থা করেন, বাচ্চাদের মুখে হাসি ফোটাতে বেলুন এবং অন্যান্য জিনিস দিয়ে পুরো জায়গাটি সাজানো হয়েছিলো এবং তাদের সবাই কে নিয়ে কেক কাটা এবং পুরানো খবরের কাগজ দিয়ে আর্ট অ্যান্ড ক্রাফ্ট অ্যাক্টিভিটি করে তাদের রিসাইক্লিংয়ের গুরুত্ব সম্পর্কে জানানো হয়, সাথে হ্যান্ড পেইন্টিং, অনেক গুলো গেমস, নাচ, গান এবং আরও অনেক কিছুর আয়োজন করা হয়েছিল, যাতে এটি বাচ্চাদের জন্য একটি স্মরণীয় এবং আনন্দদায়ক দিন করে তুলতে পারে
এই সময় উপস্থিত ছিলেন Special smiles”এর সভাপতি ও প্রতিষ্ঠাতা সামান্নাজ বারি খুশবু।
Special Smiles কোর টীম এর মেম্বার দের মধ্যে ছিলেন,
সামনাজ বারী, নাফিসা নওরিন,অর্পণ ব্যানার্জি, শ্রীয়ন্তী শ্রেস্তা,অদরিতা,আরিবা সুবানা, এমআরটি ক্লাব এর
সভাপতি ও প্রতিষ্ঠাতা রাইহান ইসমাইল,
ঢাকা আহসানিয়া মিশন এর সুপারভাইজার মোহাম্মদ
মাহাজারুল ইসলাম, শিক্ষক শারমিন আক্তার Special Smiles ভলেন্টিয়ার সহ প্রমূখঃ-
“স্পেশাল স্মাইলস’“ মানবিক সংগঠন এর সভাপতি
সামান্নাজ বারি খুশবু বলেন,
সমাজের প্রতি আন্তরিকতাপূর্ণ দায়িত্ব বোধ থেকে আমাদের এই সংগঠন Special Smiles. বাচ্চাদের আনন্দের জন্য এবং তাদের মুখে হাসি ফোটাতে আমরা এই অনুষ্ঠানের আয়োজন করেছি. আমরা সবাই জানি আজকের শিশুরা আগামী দিনের সমাজের নানা দায়িত্বশীল কাজে নিয়োজিত হবে, কিন্তু যদি শিশুরা তাদের এই মূল্যবান সময় সঠিকভাবে বেড়ে না উঠে যদি তারা সমাজের নানা সুবিধা এবং জ্ঞান থেকে বঞ্চিত থাকে, তাহলে কি ভাবে আশা করা যাবে যে এই শিশুরা সুষ্ঠু ভাবে তাদের দায়িত্ব পালন করতে সক্ষম হবে? তাই সুবিধাবঞ্চিত শিশুদের প্রতিপালন, তাদের প্রতি স্নেহ ভালোবাসা এবং তাদের গড়ে তোলার ব্যাপারে ভূমিকা রাখা একটি অপরিহার্য ও গুরুত্বপূর্ণ দায়িত্ব এবং যারা এই কাজটি নিষ্ঠার সাথে করেন তারা সমান ও প্রশংসার দাবিদার.









