
সুমন চন্দ্র দে, মহেশখালী (কক্সবাজার) প্রতিনিধি:
মহেশখালী উপজেলার সিঙ্গাপুর খ্যাত মাতারবাড়ি যাতায়াতের একমাত্র রাস্তা – চালিয়াতলী সড়ক। যে সড়কের উন্নয়নের ধীরগতি কাজ হওয়ার কারণে লবণ চাষীদের মাথায় হাত। খোলা সড়কের ধুলাবালি ও ইটেরধুলোয় উৎপাদিত লবন লাল হয়ে যাচ্ছে এবং সেই লবণ বিক্রি হচ্ছে না।
১৯ জানুয়ারী (শুক্রবার) বিকেলে সরজমিনে গিয়ে দেখা যায়, মাতারবাড়ী – চালিয়াতলী রাস্তা সংস্কারের কারনে ধুলাবালি ও ইটের গুঁড়ির সংমিশ্রণে উৎপাদিত লবনের মাঠে, পলিথিনে এসে লবনের সাথে লাল ধুলাবালির আবরন সৃষ্টি হচ্ছে রাস্তার দু’পাশে লবন ক্ষেত্রে। যে লবণ গুলো উৎপাদনে সাদা হওয়ার কথা, সেখানে ধুলাবালি ও ইটের গুঁড়ির কারনে লাল হয়ে যাচ্ছে এবং বিক্রি করা যাচ্ছে না বলে দাবী করেছেন ভুক্তভোগী লবন চাষীরা।
এবিষয়ে লবন চাষীরা বলেন, মহেশখালী উপজেলা ইন্জিনিয়ারকে বার বার জানালেও এখনো পর্যন্ত কোনো ব্যবস্থা নেয়নি বলে দাবী করেন। লবন চাষীরা আরো জানান, মাতারবাড়ী ইউনিয়নের চেয়ারম্যান জবাব আবু হায়দার মহোদয়কেও জানিয়েছেন। তিনি এবিষয়ে পদক্ষেপ নিবেন বলে জানিয়েছিলেন। তবে, তিনিও কোন কিছু না করায় হতাশ হয়ে পড়েছেন বলে জানান লবন চাষীরা।
লবন চাষীরা বলেন, এইভাবে পরিস্থিতি খারাপ হলে তাদের প্রচুর ক্ষতি হয়ে যাবে। পরিবারের সবাইকে নিয়ে না খেয়ে থাকতে হবে। লোন কৃত টাকা পরিশোধ করা সম্ভব হবে না।
এই ক্ষতি থেকে মুক্তি পেতে প্রশাসনের সহযোগিতা কামনা করেন মাতারবাড়ী-চালিয়াতলী লবন চাষীরা।









