রফিকুল ইসলাম রফিক, কুড়িগ্রাম প্রতিনিধি:
কুড়িগ্রামের চিলমারীতে পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র (কম্বল) বিতরণ করেছেন ব্রহ্মপুত্রপাড়ের শতাধিক শীতার্ত মানুষের মাঝে। গতকাল বৃহস্পতিবার(১৮ জানুয়ারি) বিকেলে শীতার্ত মানুষের মাঝে এসব কম্বল বিতরণ করেন উলিপুর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম।
কুড়িগ্রাম জেলা পুলিশের আয়োজনে, জিসকা ফার্মাসিউটিক্যালের ব্যবস্থাপনা পরিচালক, সাদ্দাম হোসেনের সহযোগিতায়, থানাহাট ইউনিয়নের রাজারভিটা এলাকার ব্রহ্মপুত্র তীরবর্তী চরাঞ্চলে এসব কম্বল বিতরণ করা হয়।
শীতবস্ত্র (কম্বল) বিতরণ অনুষ্ঠানে অতিরিক্ত পুলিশ সুপার মোহাম্মদ মহিবুল ইসলাম বলেন, শীতার্ত মানুষের মাঝে জেলা পুলিশের পক্ষ থেকে শীতবস্ত্র বিতরণ চলমান রয়েছে। সবাইকে মাদক, জুয়া, বাল্যবিবাহের বিরুদ্ধে পুলিশকে তথ্য ও সামাজিক সচেতনতা সৃষ্টির আহবান জানান তিনি।
এ সময় উপস্থিত ছিলেন- চিলমারী থানার অফিসার ইনচার্জ(ওসি) মোঃ মোজাম্মেল হক, এসআই মমিনুল ইসলাম প্রমুখ।