সেইভ দ্যা হাঙ্গার পিপল এর উদ্যোগে কম্বল বিতরণ

নিজস্ব প্রতিবেদকঃ

 

চট্টগ্রাম ১৯ জানুয়ারি ২৪ খ্রিঃ শুক্রবার সেইভ দ্যা হাঙ্গার পিপল’ এর উদ্যোগে নগরীর থিয়েটার ইনস্টিটিউট চট্টগ্রাম গ্যালারী হলে শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করা হয়।রোকসানা পারভীন রুবা’র সভাপতিত্বে ও শেখ আবদুল মান্নান এর সঞ্চালনায়ে উক্ত অনুষ্ঠানে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক মেয়র ও চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আ.জ.ম নাছির উদ্দীন। এসময় আরো উপস্থিত ছিলেন চট্টগ্রাম মহানগর যুবলীগ সাবেক সদস্য খোরশেদ আলম রহমান, মোঃ সোহেল হক, আবদুল নুর, তানভীর আহমদ রিংকু, জাহাঙ্গীর আলম, আশিকুর রহমান আতিক, কামরুজ্জামান সহ প্রমূখ

এসময় সাবেক মেয়র আ জ ম নাছির উদ্দিন বলেন তীব্র শৈত্য প্রবাহের কারণে নগরীতে বসবাসরত খেটে খাওয়া, দুস্থ ও ভবঘুরে মানুষের কিছুটা শীত নিবারনের লক্ষ্যে পাওয়া সাধারণ মানুষের পাশে দাড়ানোর জন্য সমাজের বৃত্তবানদের আহ্বান জানান।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়