চৌদ্দগ্রামে পর্তুগাল বাংলা প্রেসক্লাবের সভাপতি রাসেল আহম্মেদের মতবিনিময়

জহিরুল ইসলাম সুমন কুমিল্লা প্রতিনিধিঃ

 

 

কুমিল্লার চৌদ্দগ্রাম উপজেলায় কর্মরত সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন পর্তুগাল বাংলা প্রেস ক্লাবের সভাপতি রেমিটেন্সযোদ্ধা মোঃ রাসেল আহম্মেদ। সংক্ষিপ্ত সফরে দেশে ফিরে বুধবার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সাপ্তাহিক চৌদ্দগ্রাম’র নির্বাহী সম্পাদক মোঃ এমদাদ উল্যাহ, স্টাফ রিপোর্টার হোসাইন মামুন, দৈনিক খবরপত্রের প্রতিনিধি এম এ আলম, দৈনিক ভোরের ডাকের প্রতিনিধি আনিসুর রহমান, দৈনিক মানবজমিন প্রতিনিধি মোঃ শাহীন আলম, বিশিষ্ট ব্যবসায়ী আবদুল আলিম রুবেল প্রমুখ। মতবিনিময়কালে প্রবাসী সাংবাদিক মোঃ রাসেল আহম্মেদ দেশের গরীব-অসহায় মানুষের কল্যাণ ও পর্তুগালসহ ইউরোপের বিভিন্ন দেশে অবস্থানরত প্রবাসীদের নানাবিধ সমস্যা নিরসনে সর্বাত্মক সহযোগিতা করার আশ^াস ব্যক্ত করেন।

উল্লেখ্য, মোঃ রাসেল আহম্মেদ ইতিমধ্যে পর্তুগিজ নাগরিকত্ব অর্জন করেছেন। তিনি জাতীয় ও আন্তর্জাতিক বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে অভিবাসীদের কল্যাণে কাজ করে যাচ্ছেন। এছাড়াও ডেইলি স্টার ও এটিএন বাংলা ইউকে’র পর্তুগাল প্রতিনিধি হিসেবে কাজ করছেন তিনি। মোঃ রাসেল আহম্মেদ চৌদ্দগ্রামের বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সাথে জড়িত থেকে সাধারণ মানুষের উপকারে কাজ অব্যাহত রেখেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়