চকরিয়ায় নির্বাচন পরবর্তী সহিংসতা হাতঘড়ি প্রতিকের সর্মথকদের বাড়ি ঘরে হামলা, ভাংচুর, লুটপাট, নারীসহ আহত-৪

কক্সবাজার জেলা নিজস্ব প্রতিনিধি:

 

 

কক্সবাজারের চকরিয়ায় বাংলাদেশ কল্যাণ পার্টির চেয়ারম্যান মেজর জেনারেল (অবঃ) সৈয়দ মুহাম্মদ ইবরাহিম এমপির হাত ঘড়িতে ভোট দেওয়ায় মো. জাফর আলম নামের এক ব্যক্তির ঘর ভেঙ্গে দিয়েছে স্বতন্ত্র প্রার্থী ট্রাকগাড়ির সমর্থক একদল সন্ত্রাসী। এসময় বাধা দেওয়ায় তার দুই পুত্রবধূসহ তিনজনকে পিটিয়ে আহত করা হয়েছে।

বুধবার সকাল সাড়ে১০টার দিকে উপজেলার পশ্চিম বড় ভেওলা ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ড টেকচিরা এলাকায় এ হামলার ঘটনা ঘটে।

আহত তিনজন হলেন, ওই এলাকার আহমদ হোসেনের ছেলে জাফর আলম (৫৫) ও তার দুই পুত্রবধূ রাজিয়া সুলতানা রাহি (২৫) ও রিয়াদুল জান্নাত সামিয়া (১৮)। আহতরা চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি রয়েছেন।

আহত জাফর আলম জানান, সকালে স্থানীয় ইউপি সদস্য আবদু শুক্কুর মেম্বারের নেতৃত্বে ২৫-৩০ জনের একদল সন্ত্রাসী দেশীয় তৈরী বিভিন্ন দা, লোহার রড়, ও হাতুড়ি নিয়ে আমার ছেলে মালয়েশিয়া প্রবাসী রিদুয়ানের ঘর ভাংচুর করে। এসময় পরিবারের লোকজন এগিয়ে গেলে তাদের উপর হামলা চালানো হয়।

আমার পরিবার হাতঘড়ি মার্কায় ভোট দিয়েছে। এতে ক্ষিপ্ত হয়ে ট্রাকগাড়ী প্রতিকের স্বতন্ত্র প্রার্থী সাবেক এমপি জাফর আলমের সমর্থকরা আমাদের ভিটি থেকে উচ্ছেদ করতে অতর্কিত এসে ঘরবাড়ি ভাংচুর করে। বাধা দেওয়ায় হামলা চালিয়ে পরিবারের লোকজনকে আহত করে।

তিনি আরো বলেন, স্থানীয় মো. রাসেল, ফোরকান, সজরুল, আবু বক্কর, রিয়াদসহ বেশ কয়েকজন যুবক আমাদের কাছে চাঁদা দাবী করে। চাঁদা না দেওয়ায় ও হাতঘড়ির পক্ষে কাজ করায় আমাদের উপর এ হামলার ঘটনা ঘটিয়েছে। হামলাকারীরা সবাই পশ্চিম বড় ভেওলা ইউপির চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরীর লোক।

এদিকে দুপুর ২টার দিকে জাফর আলমের ছেলে রেজাউল করিম (২৫) এর উপর ফের হামলা চালিয়ে কুপিয়ে আহত করা হয়েছে বলে জানা গেছে।

চকরিয়া থানার ওসি শেখ মোহাম্মদ আলী বলেন, বিষয়টি শোনে ঘটনা স্থলে দ্রুত পুলিশ পাঠানো হয়েছে। লিখিত এজাহার পেলে আইনগত ব্যবস্থা নেয়া হবে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়