লোহাগাড়া টার্ফ স্পোটর্স এ্যারেনায় অঙ্গীকার শিল্পী গোষ্ঠীর উদ্দ্যেগে ফুটবল প্রীতি ম্যাচ অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিবেদকঃ

 

 

লোহাগাড়া টার্ফ স্পোটর্স এ্যারেনায় দক্ষিণ চট্টলার অন্যতম সাংস্কৃতিক সংগঠন অঙ্গিকার শিল্পী গোষ্ঠী” ও লোহাগাড়া রেফারি এসোসিয়েশন এর যৌথ উদ্দ্যেগে সাংস্কৃতিক মিলন মেলা ও ফুটবল প্রীতি ম্যাচ সম্পন্ন হয়েছে।

১৫ জানুয়ারি রাত সাড়ে ৮টার দিকে উপজেলার সদরে আলহাজ্ব মোস্তফিজুর রহমান কলেজের পশ্চিম পার্শ্বে আয়োজিত ফুটবল প্রীতি ম্যাচে প্রধান অতিথি ছিলেন লোহাগাড়া উপজেলা নির্বাহী অফিসার(ইউএনও) মুহাম্মদ ইনামুল হাসান।

 

অঙ্গিকার শিল্পী গোষ্ঠীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শিল্পী খলিল উল্লাহ সোহাগ এর পরিচালনায় প্রধান উপদেষ্ঠা মাওলানা মুহাম্মদ সাইফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন উপজেলা ক্রীড়া সংস্থার সম্মানিত সহ-সভাপতি শিল্পপতি শাহাব উদ্দিন চৌধুরী, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক এস.কে শামসুল আলম, যুগ্ন সম্পাদক মাস্টার মোঃ নাছির উদ্দীন,ও লোহাগাড়া আইডিয়াল স্কুলের সভাপতি মোহাম্মদ আব্বাস উদ্দিন, হাফেজ মুছা তোরাইনসহ লোহাগাড়া টার্ফ স্পোর্টস এ্যারেনার সকল পরিচালক বৃন্দরা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়