খাগড়াছড়ির গুইমারায় কোটি টাকার গাঁজাক্ষেত গুড়িয়ে দিয়েছে স্থানীয় প্রশাসন

মোহাম্মদ কেফায়েত উল্লাহ (খাগড়াছড়ি থেকে) :

 

 

খাগড়াছড়ি পার্বত্য জেলার গুইমারা উপজেলায় বিশাল আকারের গাজাক্ষেত গুড়িয়ে দিয়েছেন স্থানীয় প্রশাসন। মঙ্গলবার (১৬ জানুয়ারি) বেলা ১১ টার দিকে গুইমারা ইউনিয়নের দুর্গম পাহাড়ি এলাকার চৌধুরী পাড়া নামক স্থানে গাঁজাক্ষেত গুড়িয়ে দেয়ার এ অভিযান পরিচালনা করা হয়।

 

 

মঙ্গলবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে

গুইমারা থানার ওসি আরিফুল আমিনের নেতৃত্বে পুলিশ ও সেনাবাহিনীর যৌথ অভিযানে দুই একর জমিতে চাষ করা গাঁজাক্ষেত গুড়িয়ে দেয়ার অভিযান শুরু হয়।

 

এসময় গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী, গুইমারা থানার ওসি মো. আরিফুল আমিনসহ পুলিশ ও সেনা সদস্যরা উপস্থিত ছিলেন।

 

ওসি আরিফুল আমিন জানান, এলাকাটি দুর্গম, ঘটনাস্থলে কাউকে পাওয়া যায়নি। গাঁজা চাষে জড়িতদের শনাক্ত করে আইনের আওতায় আনতে প্রয়োজনীয় কার্যক্রম চলছে।

 

গুইমারা উপজেলা নির্বাহী অফিসার রাজীব চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে দুর্গম এলাকায় দুই একর গাঁজা ক্ষেতের সন্ধান পাওয়া যায়। পরে উপজেলা প্রশাসন ও সেনাবাহিনীর সদস্যদের সহযোগিতায় বিশালাকারের গাঁজা ক্ষেতটি ধ্বংস করা হয়েছে। যার আনুমানিক মূল্য প্রায় দশ কোটি টাকা।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়