শিশু হত্যা মামলার পলাতক দুই আসামি র‌্যাবের হাতে আটক

বিশ্বজিৎ সাহা, নেত্রকোনা জেলা প্রতিনিধিঃ

 

 

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার কুট্টাকান্দা এলাকা থেকে আড়াই বছরের শিশু জুনায়েদ হত্যা মামলার পলাতক দুই আসামিকে আটক করেছে র‌্যাব-১৪।

 

গ্রেফতারকৃতরা হলো-কলমাকান্দা উপজেলার লক্ষ্মীপুর গ্রামের মো: হাতেম আলী ছেলে মো. হানিফ মিয়া (২৭) এবং একই গ্রামের সিরাজ আলীর ছেলে মো. ফারুক মিয়া (২২)।

 

বৃহস্পতিবার দুপুরে এ তথ্য নিশ্চিত করেন ময়মনসিংহ র‌্যাব-১৪ এর অপারেশনস্ অফিসার উপ-পরিচালক মো. আনোয়ার হোসেন। তিনি জানান, কলমাকান্দা উপজেলার খারনৈ ইউনিয়নের লক্ষ্মীপুর গ্রামে নিহত শিশু জুনায়েদের বাবা মো. আব্দুল মালেকের সাথে প্রতিবেশী আসামি হাতেম আলীর মধ্যে জমি সংক্রান্ত বিরোধ চলছিল। পরে গত বছরের (৩১ ডিসেম্বর) দুপুরের দিকে আসামিরা বাদীর বাড়ির পুকুর পাড়ে থাকা কলা গাছের ছড়ি কেটে নিয়ে যাওয়ার সময় বাদীর স্ত্রী মোছা. মোমেনা খাতুন এতে বাঁধা দেন। এসময় আসামিরা ক্ষিপ্ত হয়ে লাঠিসোটা নিয়ে আঘাত করলে শিশু জুনায়েদের মাথায় আঘাত লাগে। পরে শিশু জুনাইদ ঘটনাস্থলে মারা যায়। খবর পেয়ে শিশু জুনাইদের লাশ উদ্ধার করে পুলিশ।

 

এ ঘটনায় নিহতের বাবা মো. আব্দুল মালেক ওইদিন ৪ জনসহ অজ্ঞাতনামা আরো ৩/৪ জনকে আসামী করে কলমাকান্দা থানায় একটি হত্যা মামলা দায়ের করে। র‍্যাব আরও জানান, হত্যা মামলার মূলহোতাসহ দুই আসামীকে গ্রেফতার করা হয়েছে। আসামিদেরকে কলমাকান্দা থানায় হস্তান্তর করা হয়েছে।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়