লোহাগাড়ায় ভ্রাম্যমান আদালতের অভিযানে ১ লক্ষ ৩ হাজার পাঁচশত ঘনফুট বালু জব্দ 

রুশমী আক্তার, লোহাগাড়া চট্টগ্রামঃ

 

চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালতের অভিযানে আনুমানিক ১লক্ষ তিন হাজার পাচঁশত ঘনফুট বালু জব্দ করা হয়েছে।

 

সোমবার উপজেলার পুটিবিলা ইউনিয়ন ও চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় ভ্রাম্যমান আদালতের মাধ্যমে এ অভিযান পরিচালনা করেন উপজেলা নির্বাহী ম্যাজিস্টেট ও সহকারী কমিশনার ভূমি নাজমুন লায়েল।

 

সুত্রে জানা গেছে, উপজেলার পুটিবিলা ইউনিয়নের এমচরহাট বাজারের পার্শ্ববর্তী এলাকায় ৩৩ হাজার ৫শত ঘনফুট এবং চুনতি ইউনিয়নের পানত্রিশা উত্তর পাড়া এলাকায়৭০ হাজার ঘনফুটসহ আনুমানিক ১ লক্ষ ৩ হাজার পাচঁশত ঘনফুট বালু জব্দ করে উপজেলা প্রশাসনের ভ্রাম্যমান আদালত।

 

উপজেলা সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নাজমুন লায়েল জানান, গোপন সংবাদের মাধ্যমে জানতে পারি উপজেলার পুটিবিলা ও চুনতি ইউনিয়নের বিভিন্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলন করে মওজুদ করছিলো একটি মহল। অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে ভ্রাম্মমান আদালতের মাধ্যমে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আনুমানিক ১লক্ষ ৩ হাজার পাচঁশত ঘনফুট বালু জব্দ করা হয়েছে। জব্দকৃত বালুস্তুপে লাল পতাকা টাঙ্গানো হয়েছে। জনস্বার্থে ও পরিবেশ সুরক্ষায়  অবৈধ বালু উত্তোলন এর বিরুদ্ধে এ ধরণের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়