মারুফ রানা রনি,টাঙ্গাইল জেলা প্রতিনিধি :
প্রগতিশীল, অসাম্প্রদায়িক, গণতান্ত্রিক ও শোষণমুক্ত বাংলাদেশ প্রতিষ্ঠার সংগ্রামে যুবসমাজকে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানিয়ে নানা কর্মসূচির মধ্য দিয়ে টাঙ্গাইলের ধনবাড়ী উপজেলা যুবলীগের ৫১তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।
প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে গতকাল ৮-৩০ মিনিটে ধনবাড়ী উপজেলা আওয়ামী লীগ কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ্য অর্পণ এবং যুবলীগের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান শহীদ শেখ ফজলুল হক মণিসহ '৭৫-এর ১৫ আগস্ট নিহত সব শহীদের প্রতি শ্রদ্ধা নিবেদন ও ফাতিহা পাঠ এবং মোনাজাত অনুষ্ঠিত হয়। এছাড়া বেলা বিকেলে আওয়ামী লীগ কার্যালয়ে এক আলোচনা সভার আয়োজন করা হয়। যুবলীগের ৫১ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে
নেতাকর্মী দের উপস্থিতিতে কেক কাটা হয়।
এ সময় উপস্থিত ছিলেন, ধনবাড়ী উপজেলা আওয়ামী যুবলীগ এর সাধারণত সম্পাদক নাছিরুজ্জামান মিলন, যুগ্ম সাধারণ সম্পাদক আশরাফুল আলম পাভেল, সাংগঠনিক সম্পাদক নাহিদ আল অলিদ রনি, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাইদুজ্জামান তমাল, শিক্ষা বিষয়ক সম্পাদক লিটন, যুবলীগ নেতা, নাসির সরকার, সাইদুজ্জামান রনি, হারুন তালুকদার, সহ অন্যান্য নেতাকর্মে উপস্থিত ছিলেন।