
মোঃ শামীম মিয়া, ষ্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা শিবালয় উপজেলা শিমুলিয়া ও উলাইল ইউনিয়নের সরকারের বিভিন্ন প্রকল্পের শুভ উদ্বোধন ও ভাতা সহ সরকারের বিভিন্ন সুবিধাভোগীদের সাথে ১১ ই নভেম্বর শনিবার বিকেল ৪.০ ঘটিকার সময় দক্ষিণ শাকরাইল বাজার মাঠে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মানিকগঞ্জ -০১ আসনের সংসদ সদস্য আলহাজ্ব এ এম নাঈমুর রহমান দুর্জয় (এমপি)। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবলায় উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মিরাজ হোসেন লালন ফকির, মহিলা ভাইস চেয়ারম্যান রুনা আক্তার, উলাইল ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি আব্দুল মজিদ, সাধারণ সম্পাদক ইঞ্জিনিয়ার মিজানুর রহমান মিন্টু সহ স্থানীয় আওয়ামীলীগ ও তার অঙ্গ সংগঠনের সকল নেতৃবৃন্দ । মতবিনিময় সভাটি সভাপতিত্ব করেন শিমুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও ইউনিয়ন আওয়ামীলীগ সভাপতি জহির উদ্দিন মানিক এবং সঞ্চালনায় ছিলেন শিমুলিয়া ইউনিয়ন আওয়ামীলীগের সাধারণ সম্পাদক আব্দুল মান্নান সাঈদ। প্রধান অতিথি এ সময় শিমুলিয়া ইউনিয়নে অবস্থিত যমুনাবাদ উচ্চ বিদ্যালয়ের ৫ তলা ভবন সহ দুটি ইউনিয়নের মোট ৯ টি প্রকল্পের কাজ শুভ উদ্বোধন করেন। যা বাস্তবায়ন করতে সরকারের ব্যয় হবে ১৮ কোটি টাকা। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, এত উন্নয়ন বিগত দিনে কোন সরকার করেছে কিনা আপনাদের কাছে প্রশ্ন রেখে গেলাম? আমি যদি নৌকার মনোনয়ন পেয়ে পুনরায় এমপি হিসেবে নির্বাচিত হতে পারি তাহলে এ উন্নয়ন মূলক কাজ অব্যাহত রাখবো । আজ আওয়ামীলীগ সরকার দেশের বিভিন্ন শ্রেনীর মানুষের মধ্যে নানা রকম ভাতা যেযন-বয়স্ক ভাতা, প্রতিবন্ধী ভাতা, গর্ভবতী মহিলাদের জন্য ভাতা, শিক্ষার্থীদের জন্য উপবৃত্তি প্রদান, বিধবা ভাতা সহ কোটি কোটি টাকা প্রদান করছে । এ ছাড়া করোনা মহামারিতে আমরা আওয়ামীলীগ সরকার বিনামূল্যে সবাইকে টিকা দিতে সক্ষম হয়েছে , যা ইউরোপ আমেরিকার মত দেশের পক্ষে সম্ভব ছিলো না। পদ্মা সেতু মেট্রো রেল কর্ণফুলী টানেল সহ বিভিন্ন প্রকল্পের উন্নয়নমূলক কর্মকান্ড বাস্তব রূপ দিয়েছেন আমাদের মাননীয় প্রধানমন্ত্রী দেশ রত্ন জননেত্রী শেখ হাসিনা। স্বাধীনতা বিরোধী জামায়াত -বিএনপি সরকারের এ উন্নয়ন মূলক কর্মকাণ্ডকে সহজে মেনে নিতে পারছে না। তাই সরকার পতন আন্দোলনের নামে তারা মানুষ হত্যা করে নাশকতা সৃষ্টি করছে। পুলিশ, আনসার, সাংবাদিক সহ সাধারণ মানুষ কে তারা নির্বিচার হত্যা করছে। আমরা আওয়ামীলীগ নেতাকর্মীরা এদের কে যেখানেই পাব, সেখানেই প্রতিহত করব। সর্বোপরি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নৌকার মনোনয়ন যে পাবে ,আমরা সকলেই মিলে ঐক্যবদ্ধ হয়ে নৌকা জয়ের লক্ষ্যে তার হয়ে কাজ করব। মনে রাখবেন তাকে ভোট দেওয়া মানে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী দেশরত্ন শেখ হাসিনা কে ভোট দেওয়া। নৌকা মার্কায় ভোট দিয়ে আওয়ামীলীগ সরকারকে পুনরায় ক্ষমতায় আনার জন্য উপস্থিত সকলকেই আহ্বান করছি।









