
মানিকগঞ্জ আঞ্চলিক প্রতিনিধি:
মানিকগঞ্জের সিংগাইরে অভিযান চালিয়ে ১৬’শত পিস ইয়াবাসহ মোঃ মন্জুর আলম (৩২) নামে এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। আটক মঞ্জুর কক্সবাজার সদর থানার বাদশা ঘোনার মোঃ দুলাল মিয়ার পুত্র।
মঙ্গলবার (৭ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭ টার দিকে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন জেলা গোয়েন্দা পুলিশের পুলিশ পরিদর্শক (নিরস্ত্র) আবুল কালাম।
পুলিশ পরিদর্শক আবুল কালাম জানান, গোপন সংবাদের ভিত্তিতে দুপুর আড়াইটার দিকে এসআই মোঃ মাসুদ রানা শামীমের নেতৃত্বে একটি আভিযানিক দল অভিযান চালিয়ে ভাষা শহীদ রফিক সেতু হতে ফোর্ডনগর গামী রাস্তা সংলগ্ন আঃ ছামাদ মিয়ার চায়ের দোকানের সামনে থেকে মনজুরকে গ্রেফতার করে। এ সময় তার কাছ থেকে ১৬’শত পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয় যার আনুমানিক মূল্য ৪ লক্ষ ৮০ হাজার টাকা।
তিনি আরো জানান, ধৃত আসামীর বিরুদ্ধে আদালতে ১টি মামলা বিচারাধীন রহিয়াছে। এ বিষয়ে সিংগাইর থানায় ১টি মামলা রুজু প্রক্রিয়াধীন রয়েছে।









