ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়িতে যুবকের আত্নহত্যা

মোঃ খোকন,ব্রাহ্মণবাড়িয়া জেলা প্রতিনিধি:

 

ব্রাহ্মণবাড়িয়ায় শ্বশুর বাড়ি বেড়াতে গিয়ে মোবারক হোসেন (২৫) নামে এক যুবক গলায় ফাঁস দেওয়া ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ

 

শুক্রবার (৪ নভেম্বর) রাত ৩ টার দিকে পৌর শহরের ছয় বাড়িয়া এলাকায় এ ঘটনা ঘটে। মোবারক হোসেন জেলা শহরের পীর বাড়ির আব্দুল আলীমের ছেলে।

 

হাসপাতাল ও প্রত্যক্ষদর্শীরা জানান, মোবারক গত ৭-৮ মাস আগে শহরের ছয় বাড়িয়ার সফর আলীর মেয়ে তানিয়াকে (১৮) পারিবারিকভাবে বিয়ে করেন মোবারক। বিয়ের পর তাদের সংসারে শান্তি ছিল না। একজন আরেকজনকে বিশ্বাস করতো না। মোবারক আজ সন্ধ্যায় শ্বশুর বাড়িতে বেড়াতে যায়। তুচ্ছ একটি বিষয় নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে ঝগড়া হয়। পরে মোবারক শোবার ঘরের সিলিং ফ্যানের সঙ্গে ওড়না পেছিয়ে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেন।

 

মোবারকের বাবা আব্দুল আলীমের অভিযোগ, মোবারককে তার স্ত্রী তানিয়া ও শ্যালক আশরাফুলসহ শ্বশুরবাড়ির লোকজন পিটিয়ে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখে। মোবারকের বাম হাতে আঘাতের চিহ্ন রয়েছে বলে জানায় তারা।ছেলের হত্যার বিচার চায়।

 

ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসলাম হোসাইন বিষয়টি জানিয়েছেন। লাশ ময়নাতদন্তের জন্য ব্রাহ্মণবাড়িয়া জেনারেল হাসপাতালের মর্গে রাখা হয়েছে। পরিবারে অভিযোগের ভিত্তিতে এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেবেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়