দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামীলীগ প্রার্থী নির্ধারণ ফজলে করিম চৌধুরী

রিপোর্টারঃ মুহাম্মদ সাহেদ হাসান তালুকদার:

 

আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ক্ষমতাসীন দল আওয়ামী লীগ প্রার্থী নির্ধারণের ৩০০ সংসদীয় আসনের মধ্যে ২০০ আসনের প্রার্থী চূড়ান্ত করেছেন বাংলাদেশ আওয়ামীলীগের সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা (এমপি)। বাকি ১০০টি আসনের প্রার্থী চূড়ান্ত করা হয়নি। এসব আসনে সম্ভাব্য মনোনয়ন প্রত্যাশিদের আমলনামা দেখা হচ্ছে, তবে চট্টগ্রাম রাউজান উপজেলা’র জননেতা এবিএম ফজলে করিম চৌধুরী (এম.পি)। রাঙ্গুনিয়া উপজেলা’র ড. হাসান মাহমুদ। আনোয়ারা-কর্ণফুলিতে সাইফুজ্জামান চৌধুরী জাবেদ। সাতকানিয়া-লোহাগড়ায় ড. আবু রেজা মোহাম্মদ নেজাম উদ্দিন নদভী, স্বন্ধীপ উপজেলা’র মাহফুজুর রহমান মিতা। কতোয়ালি-বাকলিয়া আসনে মহিবুল হাসান চৌধুরী নওফেল, ডবল মুরিং-হালিশহর-ষোলশহর আসনে মহিউদ্দিন বাচ্চু ও মিরসরাই আসনে মাহবুবুর রহমান রুহেলের মনোনয়ন অনেকটাই চূড়ান্ত করা হয়েছে।

 

চট্টগ্রামের ৬ আসনের সাংসদ সদস্য এবিএম ফজলে করিম চৌধুরী (এম.পি) যেভাবে রাউজান উপজেলাকে সাজিয়ে গুছিয়ে রেখেছেন তার কোনো বিকল্প নেই, সন্ত্রাস মুক্ত ও উন্নয়ন দিয়ে নেই কোনো অসুবিধা হাসিখুশিতে দিন কাটাচ্ছে রাউজানের মানুষ। ১৯৯৬ সাল থেকে বাংলাদেশ আওয়ামীলীগের মনোনীত প্রার্থী হয়ে এসেছেন, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা’র যোগ্য প্রার্থী হয়েছেন বলা যায়, তার মধ্যে যেভাবে রাউজান মানবিক কাজে এগিয়ে আছে সারাবাংলাদেশের মধ্যে অন্যতম, রাউজান উপজেলাকে আধুনিক রাউজান হিসেবে রুপান্তর করে তুলেছেন।

Share on facebook
Share on twitter
Share on whatsapp
Share on print

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পাঠক প্রিয়