
ষ্টাফ রিপোর্টার :
মানিকগঞ্জ জেলা ঘিওর উপজেলা পয়লা ইউনিয়নে তেরশ্রী বাজারে মেসার্স হাজী খোরশেদ হোসেন ট্রেডার্সের স্বত্বাধিকার ডিলার মোঃ আইয়ুব হোসেনের বিরুদ্ধে সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করার অভিযোগ উঠেছে। ৪ ই নভেম্বর শনিবার সকালে সরজমিনে গিয়ে এর সত্যতা পাওয়া যায়। নাম প্রকাশে অনিচ্ছুক সার নিতে আসা স্থানীয় বেশিরভাগ কৃষকগণ অভিযোগ করে বলেন, সার ডিলার মোঃ আইয়ুব হোসেন সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে বস্তা প্রতি ৫০ টাকা করে বেশি দাম নিচ্ছে। ৫০ টাকা করে বেশি না দিলে সার নেই বলে কৃষকদেরকে ঘুরিয়ে দেন। তাই আমরা অতিরিক্ত দামে সার কেনা বাদ দিয়ে ,খালি হাতে বাড়িতে ফিরে যাচ্ছি। এ বিষয়ে ডিলার মোঃ আইয়ুব হোসেনর নিকটে জানতে চাইলে সাংবাদিক উপস্থিত টের পেয়ে তিনি অভিযোগ অস্বীকার করে বলেন, সারের কোন ঘাটতি নেই। আমার ঘরে পর্যাপ্ত পরিমাণে সার মজুদ রয়েছে।বস্তা প্রতি সারের দাম ৫০ টাকা করে বেশি রাখি আপনাদের কাছে কোন কৃষক বলেছে । এই যে নেন খাতা দেখে তার নাম বলেন ।এখানে যদি তার মোবাইল নম্বর দেওয়া থাকে, তাহলে তাকে ফোন দিয়ে আমার সামনে আসতে বলেন। ঘিওরে উপ-সহকারী কৃষি কর্মকর্তা কাওছার আহমেদের কাছে ফোনে জানতে চাইলে তিনি বলেন, সরকার সারের মূল্য নির্ধারণ করে দিয়েছে। আমরা ডিলারগনদেরকে নির্ধারিত মূল্যে সার বিক্রি করতে বলেছি। এখন তারা যদি সরকার কর্তৃক নির্ধারিত মূল্যের চেয়ে অতিরিক্ত দামে সার বিক্রি করে তাহলে আমাদের কিছুই করার নেই।









